চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্রব্যের দাম বেশি রাখলে ফোন করুন ৩৩৩ নাম্বারে

মাহবুব মোর্শেদ by মাহবুব মোর্শেদ
9:38 অপরাহ্ন 16, জানুয়ারি 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশে দ্রব্যের দাম বেশি থাকলে কল করুন ৩৩৩ নম্বরে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোক্তার কাছ থেকে দ্রব্যমূল্যের দাম বেশি রাখলে জরুরী সরকারি পরিষেবায় জন্য নির্ধারিত ৩৩৩ তে ফোন করে প্রতিকার পাওয়া যাবে। এ বিষয়ে দায়িত্বশীলরা কাজ শুরু করেছেন। ৩১ জানুয়ারির পর থেকে এ সেবার আওতায় আসবেন সাধারণ জনগণ। এর ফলে এখন থেকে ভোক্তার কাছ থেকে দ্রব্যমূল্যের দাম সংক্রান্ত তথ্য জানতে এবং দাম বেশি রাখলে অভিযোগ করে সঙ্গে সঙ্গে প্রতিকার পাওয়া সম্ভব হবে।

এই পরিষেবার আওতায় বেশ কিছু সেবা এরই মধ্যে চালু রয়েছে। যেগুলোর মধ্যে বিভিন্ন ধরনের সরকারি সেবা প্রাপ্তির পদ্ধতি, জনপ্রতিনিধি ও সরকারি কর্মচারীদের সঙ্গে যোগাযোগের তথ্য, বিভিন্ন এলাকার পর্যটনের স্থানসমূহ এবং বিভিন্ন জেলা সম্পর্কিত বিস্তারিত তথ্য জানা। এছাড়াও কল সেন্টারের মাধ্যমে বিভিন্ন সামাজিক সমস্যা সম্পর্কে প্রতিকারের জন্য জেলাপ্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে তথ্য প্রদান ও অভিযোগ জানানো যায় এই নম্বরে ফোন করে।

এই সব সেবার পাশাপশি নতুন করে যুক্ত হবে দ্রব্যমূল্য বেশি রাখলে অভিযোগ সংক্রান্ত ফিচার। কোন ভোক্তা এই নম্বরে ফোন করলে সেখানকার কল সেন্টারে দায়িত্বশীলরা ফোন রিসিভ করে তার অভিযোগটি শুনবেন। তারপর কলটি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দায়িত্বশীলদের কাছে ফরোয়ার্ড করবেন। সেখানে পুনরায় অভিযোগটি শুনে সে অনুযায়ি ব্যবস্থা নেওয়া হবে। প্রতিকার পাবেন ভোক্ত।

এ প্রসঙ্গে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন: ‘৩৩৩’ নম্বরে বর্তমানে যেসব সেবা আছে, সেগুলো চালু থাকবে। পাশাপাশি ‘৩৩৩’ নম্বরে ফোন করার পর আরেকটি ডিজিটে চাপ দিয়ে নতুন সেবাটি পাওয়া যাবে। ৩১ জানুয়ারির মধ্যে এই সুবিধা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সময়ের মধ্যে নতুন একটি ওয়েবসাইট খোলা হবে। যেখানে পণ্যের দাম, মজুতসহ বিভিন্ন তথ্য থাকবে। ভোক্তারা পণ্যের মূল্যে কোনো অসংগতি থাকলে অভিযোগ জানাতে পারেন এবং তাদের উদ্বেগ মোকাবেলায় অবিলম্বে পদক্ষেপ নেওয়া হবে।

৩৩৩’তে ফোন করলে প্রতি মিনিটে ভোক্তার খরচ হবে ৬০ পয়সা, ভ্যাট ও সারচার্জসহ খচর পড়বে ০.৭৩ টাকা।

তবে চ্যানেল আই অনলাইনের এ প্রতিবেদক আজ ‘৩৩৩’ এর নিয়মিত সেবার জন্য ফোন করলেও অপর প্রান্ত থেকে কোন সাড়া পাওয়া যায়নি।

Tags: জুনাইদ আহমেদ পলক
Previous Post

ভারতকে হারিয়ে আসর শুরু করতে চায় বাংলাদেশ

Next Post

নতুন সরকারের সাথে সম্পর্ক উন্নয়ন করে বাণিজ্য বাড়াতে চায় যুক্তরাষ্ট্র

Next Post
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সাক্ষাৎকারের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন সরকারের সাথে সম্পর্ক উন্নয়ন করে বাণিজ্য বাড়াতে চায় যুক্তরাষ্ট্র

বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক।. Channel i News - চ্যানেল আই নিউজ

লাইসেন্সবিহীন সব হাসপাতাল ও ক্লিনিক বন্ধ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT