চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শহীদদের স্বপ্ন ব্যর্থ হলে সেই দায় আমাদের ওপরেই আসবে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:14 অপরাহ্ন 06, অক্টোবর 2024
in শিক্ষা
A A
শহীদদের স্বপ্ন বাস্তবায়নে আলোচনা সভা, বক্তারা বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেছেন, যাদের রক্তের ওপর দিয়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি, তাদের সেই স্বপ্ন বাস্তবায়নে শঙ্কা তৈরি হয়েছে। বৈচিত্র্যের নামে আমাদের মধ্যেই বিভাজন তৈরি হলে, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্নে যারা শহীদ হয়েছেন এবং রক্ত দিয়েছেন, তাদের সেই স্বপ্ন ব্যর্থ হবে। শহীদদের স্বপ্ন ব্যর্থ হলে সেই দায় আমাদের ওপরেই আসবে, কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৪ এর যোদ্ধাদের কথাতেই তারা স্বৈরাচার পতনের আন্দোলনে নিজেদের জীবন উৎসর্গ করেছেন।

আজ রোববার (৬ অক্টোবর) দুপুরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতিচারণ ও ভবিষ্যৎ ভাবনা শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থীবৃন্দের আয়োজনে সমাজবিজ্ঞান অনুষদের গ্যালারিতে এ আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপাচার্য বলেন, আমাদের উচিত সকলের ন্যায় বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা। এটা না করা গেলে স্বৈরাচারের সাথে আমাদের কোনো পার্থক্য থাকবে না। তিনি বলেন, কেউ যদি ভিন্নমত পোষণ করে সেটাকে হিংসার পর্যায়ে নেওয়া যাবে না। বাংলাদেশ পরিবর্তনের আগে নিজের চরিত্রের পরিবর্তন করতে হবে, রক্তের ঋণ পরিশোধ করতে হলে নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এ পরিবর্তন করতে না পারলে, রাষ্ট্র পরিবর্তন করা যাবে না। শিক্ষক-শিক্ষার্থীর কেউ সীমা লঙ্ঘন করবেন না বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় সংস্কারের দায়িত্ব গুরুত্বপূর্ণ। এই দায়িত্ব যথাযথভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।

অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সাভারের শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, শহীদ পরিবারের সদস্যগণ, গণঅভ্যুত্থান আন্দোলনের নেতৃবৃন্দ, সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, সাভারের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও স্কুলের শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Tags: শহীদস্বপ্ন
Previous Post

পদত্যাগ করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব খুরশেদ আলম

Next Post

ভারতকে ১২৮ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

Next Post
বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতকে ১২৮ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড় মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

গঞ্জালেসের পর দিবালাকেও পাচ্ছে না আর্জেন্টিনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT