চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারেক রহমান দেশে ফিরতে চাইলে, সহায়তা করবে পররাষ্ট্র মন্ত্রণালয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:40 অপরাহ্ন 04, সেপ্টেম্বর 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক ইস্যুতে প্রেসব্রিফিং

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নিলে সরকার ভ্রমণ সংক্রান্ত কাগজপত্র প্রদানে প্রয়োজনীয় সহায়তা করবে।

বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক ইস্যুতে প্রেসব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তৌহিদ হোসেন বলেন, ‘ফিরে আসার বিষয়টি (দেশে ফেরার) তারেক রহমানের নিজস্ব সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তবে যখনই প্রয়োজন হবে, তার ভ্রমণ নথি বা পাসপোর্ট সম্পর্কিত বিষয়গুলো আমরা দেখব।’

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে তারেক রহমান পাসপোর্টের জন্য আবেদন করেছেন কি না সে সম্পর্কে তার কাছে কোনো তথ্য নেই।

তৌহিদ বলেন, তারেক রহমানকে প্রথমে দেশে ফেরার ব্যাপারে নিজস্ব সিদ্ধান্ত নিতে হবে।

আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে ঢাকা যে অনুরোধ জানিয়েছিল, সে ব্যাপারে এখনো কোনো অগ্রগতি নেই।

তিনি উল্লেখ করেন, এ বিষয়ে এখনো দ্বিতীয় কোনো অনুরোধপত্র পাঠানো হয়নি।

আন্তর্জাতিক পর্যবেক্ষক প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে তৌহিদ বলেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রাক-নির্বাচনী অনুসন্ধানী মিশন ইতোমধ্যে বাংলাদেশ সফর করেছে।

‘এ বিষয়ে এখন পর্যন্ত আমার কাছে নতুন কোনো তথ্য নেই’ উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি নির্বাচন কমিশন তত্ত্বাবধান করছে।

Tags: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)তারেক রহমানপররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান
Previous Post

মাথার খুলি কেন খুলে রাখা হয়?

Next Post

হংকং ম্যাচের প্রস্তুতি হলেও নেপালকে হারাতে চান ক্যাবরেরা

Next Post
নেপাল ম্যাচের জন্য ক্যাবরেরার প্রস্তুতি নিচ্ছেন কোচ. Channel i News - চ্যানেল আই নিউজ

হংকং ম্যাচের প্রস্তুতি হলেও নেপালকে হারাতে চান ক্যাবরেরা

বাংলাদেশের সংবাদ সম্মেলনে বক্তারা সরকারের সমালোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তরা নির্বাচনে অংশ নিতে পারবেন না

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT