সংবিধান অনুযায়ী নির্বাচন আয়োজনে প্রস্তুুত নির্বাচন কমিশন। শিগগিরই তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়ে ইসি বলেছে কোন দল ভোটে অংশ না নিলে তাদের কিছুই করার নেই। তবে নির্বাচনকালে যে সরকারই থাকুক নির্বাচনে বড় দলগুলো অংশ নিলে চাপমুক্ত থাকতে পারে ইসি। তফসিল ঘোষণার পর সব দলই চাপে থাকবে বলেছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।







