চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন গড়া হলে সেটাই সরকারের জন্য ফ্র্যাঙ্কেনস্টাইন হবে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:55 অপরাহ্ন 02, জুলাই 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা নিয়ে আলোচনা চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

জাতীয় মানবাধিকার কমিশনকে সরকারনিয়ন্ত্রিত ও অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত করা হলে তা শেষ পর্যন্ত সরকারের জন্যই আত্মঘাতী হতে পারে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি বলেন, এমন একটি প্রতিষ্ঠান গড়ে তোলা মানে সরকারের নিজের জন্যই ‘ফ্র্যাঙ্কেনস্টাইন’ তৈরি করা, কারণ কোনো সরকারই চিরস্থায়ী নয়।

বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে ‘খসড়া জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০২৬: হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি) ও টিআইবির পর্যালোচনা ও সুপারিশ’ শীর্ষক অধিপরামর্শ সভায় তিনি এসব কথা বলেন।

ইফতেখারুজ্জামান বলেন, স্বাধীনভাবে কাজ করতে না পারা মানবাধিকার কমিশন যেমন রাষ্ট্রের জন্য ক্ষতিকর, তেমনি যে সরকার এমন প্রতিষ্ঠান গড়ে তোলে, ক্ষমতার পরিবর্তনের পর তারাও এর নেতিবাচক পরিণতির মুখোমুখি হয়। দলীয় নিয়ন্ত্রণাধীন ও দুর্বল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শেষ পর্যন্ত সংশ্লিষ্টদের জন্যই বিপরীত ফল বয়ে আনে।

সভায় জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬-এর খসড়া পর্যালোচনা করে ১৯ দফা সুপারিশ তুলে ধরে টিআইবি। এসব সুপারিশ কার্যকর না হলে একটি স্বাধীন ও কার্যকর মানবাধিকার কমিশন প্রতিষ্ঠায় সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তৈরি হবে বলে মন্তব্য করেন সংস্থাটির নির্বাহী পরিচালক।

তিনি আরও বলেন, বিএনপির ৩১ দফা রাষ্ট্রসংস্কার কর্মসূচি, নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা হলে সরকারের নিয়ন্ত্রণমুক্ত একটি স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশন গঠন সম্ভব।

এক প্রশ্নের জবাবে ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশে স্বল্পমেয়াদি রাজনৈতিক লাভের জন্য প্রায়ই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দুর্বল করে দেওয়া হয়। তার মতে, বিশ্বের অনেক কর্তৃত্ববাদী রাষ্ট্রেও জাতীয় প্রতিষ্ঠানকে এভাবে দলীয়করণ ও অকার্যকর করার ঘটনা তুলনামূলকভাবে কম দেখা যায়। এ সংস্কৃতি থেকে বেরিয়ে আসা জরুরি।

তিনি আরও দাবি করেন, সরকারের ভেতরে পরিবর্তনবিরোধী একটি শক্তি সক্রিয় রয়েছে। এ প্রতিরোধ রাজনৈতিক হতে পারে, তবে অনেক ক্ষেত্রে আমলাতন্ত্রই বেশি প্রভাব বিস্তার করে। জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬-এর খসড়াতেও সেই প্রভাবের প্রতিফলন দেখা গেছে বলে মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক।

Tags: টিআইবিট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশমানবাধিকার কমিশন
Previous Post

দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

Next Post

বক্স অফিস কাঁপানো ‘বরবাদ’ টিমের নতুন মিশন!

Next Post
বরবাদ টিমের চার সদস্যের হাস্যোজ্জ্বল ছবি, শহুরে পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

বক্স অফিস কাঁপানো ‘বরবাদ’ টিমের নতুন মিশন!

রপ্তানি উন্নয়ন ব্যুরো বাংলাদেশের লোগো, বাণিজ্য ও অর্থনীতির সঙ্গে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জুনে রপ্তানি আয় বেড়ে ৪২০ কোটি ডলার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT