চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইডিয়া প্রকল্পের অনুদান পেল স্টার্টআপ ইপাইকার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:37 অপরাহ্ন 24, আগস্ট 2022
in তথ্যপ্রযুক্তি
A A
ইনোভেশন বাংলায় লেখা, প্রযুক্তি ও উদ্ভাবনের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) অধীনে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রকল্প থেকে ১০ লাখ টাকা অনুদান পাচ্ছে স্টার্টআপ প্রতিষ্ঠান ইপাইকার এক্সটেন্সিভ লিমিটেড।

উদ্ভাবনী সেবা প্রদানের স্বীকৃতি স্বরূপ স্টার্টআপ প্রতিষ্ঠানের সম্প্রসারণে উৎসাহ ও সহযোগিতা প্রদানের লক্ষ্যে এই অনুদান দিচ্ছে আইডিয়া প্রকল্প। সম্প্রতি অনুদানের প্রথম কিস্তির ৩ লাখ টাকার চেক হাতে পেয়েছে ইপাইকার। এই অর্থ প্রতিষ্ঠানের প্রযুক্তিগত অবকাঠামো উন্নয়নে কাজে লাগিয়ে সেবা সম্প্রসারণের মাধ্যমে পারিকারি ক্রেতা-ভোক্তার চাহিদা ও প্রত্যাশা পুরণে আরেক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ পাবে বলে জানিয়েছে এই স্টার্টআপ প্রতিষ্ঠানটি।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) অধীনে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রকল্প থেকে তথ্যপ্রযুক্তি ভিত্তিক উদ্ভাবনী স্টার্টআপ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা করে প্রি-সিড পর্যায়ে অনুদান প্রদান করা হয়। এখন পর্যন্ত এই প্রকল্প থেকে ৩০০ মতো স্টার্টআপকে এই অনুদান দেওয়া হয়েছে।

অনুদান প্রাপ্তির বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করে ইপাইকার এক্সটেন্সিভ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শেখ শাফায়াত হোসেন বলেন, ‘দেশের প্রচলিত পাইকারি বাজারকে ডিজিটাল প্লাটফর্মে রূপান্তরের মাধ্যমে এ ধরনের কেনাবেচার প্রক্রিয়াকে সহজ ও ব্যয় সাশ্রয়ী করার কাজ করছে ইপাইকার এক্সটেন্সিভ লিমিটেড। স্টার্টআপ এই প্রতিষ্ঠানটির বেড়ে ওঠায় আইডিয়া প্রকল্পের এই অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছি।

ইপাইকার এক্সটেন্সিভ লিমিটেড ২০২০ সালের ২৭ ডিসেম্বর আরজেএসসি থেকে নিবন্ধন প্রাপ্তির মধ্যে দিয়ে প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করে। এই প্রতিষ্ঠানটি সব ধরনের ক্রেতাবিক্রেতার সুবিধার্থে দেশে প্রথম বাংলা ভাষায় অনলাইন মার্কেটপ্লেস চালু করে।

Tags: আইসিটিবিসিসিস্টার্টআপ
Previous Post

হাওয়া বদলের কাল: চলতি বছরে যেসব ছবির অপেক্ষায় দর্শক

Next Post

আপনারা দমে যাবেন না, চ্যালেঞ্জ নেওয়া শিখুন: মেয়র আতিক

Next Post
ঢাকায় ওএসএমডি ডিগিটাল ইনস্টিটিউটের সনদ প্রদান অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

আপনারা দমে যাবেন না, চ্যালেঞ্জ নেওয়া শিখুন: মেয়র আতিক

দিল্লী বিধানসভায় জরুরি সভার ডাক, বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

দিল্লী বিধানসভায় জরুরি সভার ডাক, বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT