চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডের কাছে পাত্তা পেল না আয়ারল্যান্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:18 অপরাহ্ন 13, ফেব্রুয়ারি 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ইংল্যান্ডের মহিলা ক্রিকেটাররা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকায় টি-টুয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড মেয়েদের কাছে পাত্তা পায়নি আয়ারল্যান্ডের মেয়েরা। ১০৫ রানের টার্গেট অ্যালিস ক্যাপসির মারকাটারি ইনিংসে ভর করে ৪ উইকেট ও ৩৪ বল হাতে রেখে সহজে অতিক্রম করে ইংল্যান্ড। দুই জয়ে টেবিলের শীর্ষস্থান পাকা হলো ইংলিশদের।

পার্লে সোমবার টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আয়ার‌ল্যান্ড অধিনায়ক লরা ডিলেনি। তবে প্রথম ওভারেই উইকেট হারিয়ে বসে আইরিশরা। নির্ধারিত ওভারের আগে সব উইকেট হারিয়ে মাত্র ১০৫ রান তুলতে পারে।

জবাবে প্রথম ওভারেই উইকেট হারায় ইংল্যান্ড। গত বছরের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে অভিষেক হওয়া ১৮ বর্ষী ইংলিশ ব্যাটার ক্যাপসি তিনে নেমে ঝড় শুরু করেন। ২২ বলে ৫১ রান আসে তার থেকে, আউট হন কেলীর বলে। ওপেনার ড্যানি ওয়েইট ১৬, অধিনায়ক হেদার নাইট করেন ১৪ রান ও জোন্স করেন ১২ রান।

আয়ারল্যান্ডের মারে ৯ রানে, রিচার্ডসন ১৪ রানে এবং ওরলা ১৩ রানে একটি করে উইকেট নেন।

আয়ারল্যান্ডের পক্ষে সর্বোচ্চ রান আসে ওপেনার গ্যাবি লুইসের থেকে, ৩৭ বল খেলে ৩৬ রান করেন তিনি। এছাড়া এমি হান্টার ১৫, ওরলা ১৭ এবং অধিনায়ক ডিলেনীর থেকে ১২ রান আসে। অন্য কোন ব্যাটার দুই অঙ্ক ছুঁতে না পারলে ১৮.২ ওভারে মাত্র ১০৫ রানে অলআউট হয় আয়ারল্যান্ড।

ইংল্যান্ডের সোফি একলিস্টোন ১৩ রানে ৩টি ও সারাহ গ্লেন ১৯ রানে ৩টি করে উইকেট নেন। চার্লি ডীন ২৬ রানে ২টি উইকেট নেন।

Tags: আয়ারল্যান্ডইংল্যান্ডলিড স্পোর্টসলুইসসাউথ আফ্রিকা
Previous Post

নতুন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে আবদুল হামিদের অভিনন্দন

Next Post

শুটিংয়ে পা মচকে আহত শাকিব খান

Next Post
স্টাইলিশ যুবক গাড়ির ভিতরে বসে আছেন, সানগ্লাস পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শুটিংয়ে পা মচকে আহত শাকিব খান

প্রতিবাদী জনতা স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বৈরাচার প্রতিরোধ দিবসে ইতিহাসের স্মৃতিচারণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT