চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব বললেন অভিযোগগুলো মিথ্যা, ভালো দিক বহন করে না দেশের জন্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:36 অপরাহ্ন 26, সেপ্টেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট দলের জার্সিতে, বিশ্বকাপের প্রতীক সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

গত জুলাইয়ে ছাত্র আন্দোলন শুরুর পর থেকে খুব একটা ভালো সময় যাচ্ছে না বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের। আগস্টে সরকার পতন, গার্মেন্টসকর্মী হত্যার মামলায় নাম আসা, সবমিলিয়ে কঠিন সময় পার করছেন। এরমধ্যেও ধারাবাহিকভাবে পারফর্ম করে যাওয়ার চেষ্টা করছেন। তবে নিজেও জানেন না ফোকাস কীভাবে ধরে রাখছেন।

টেস্ট ও টি-টুয়েন্টি থেকে অবসর গ্রহণের কথা জানানোর সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত প্রশ্নে সাকিব বললেন, ‘কঠিন, বেশ কঠিন। আমি কীভাবে ফোকাস রাখছি এটা আল্লাহ ভালো জানেন, আমিও জানি না আসলে। যেটা বললেন যে, হ্যাঁ একটা মামলা হয়েছে, সবারই অধিকার আছে। কিন্তু আপনারা সবাই জানেন এটা কেমন ধরনের মামলা ছিল, আমি ওই সময় কোথায় ছিলাম, আমার কাজ কী ছিল বা আমি কী করছিলাম। এ বিষয়টি নিয়ে বেশি একটা বলতে চাই না।’

‘আমি জীবনে আসলে কখনও ট্রেডিং করিনি। কিন্তু যেটা নিয়ে বলে যে, এই ট্রেডিং নিয়েও কথা বলেছি, আমাকে প্রমাণ দিলে খুশি হবো। এসবগুলো আসলে যেকেউ যার যার মতো করতেই পারে, কিন্তু জিনিসগুলো হল কেউ সুন্দরমত করলে আমার জন্যও হয়তো ভালো হতো। কারণ মিথ্যা অভিযোগগুলো আসলে আমার কাছে মনে হয় না খুব একটা ভালো দিক বহন করে দেশের জন্য।’

বাংলাদেশে ফেরা প্রসঙ্গে সাকিব বলেছেন, ‘বাংলাদেশে ফিরে যাওয়া কোনো সমস্যার নয়। সমস্যা হল বসবাস নিয়ে, যখন বাংলাদেশে থাকব, সেটা একটি শঙ্কার বিষয়। আমার পরিবার এবং বন্ধু-বান্ধব থেকে যা শুনছি, তাদের মধ্যে শঙ্কা আছে। আশা করছি বিষয়গুলো আস্তে আস্তে ভালো হবে, সমাধান আসবে।’

‘আমি খুশি, আমার জীবনে আসলে কখনও অনুতাপ ছিল না, এখনও নাই। যতদিন উপভোগ করেছি ক্রিকেট খেলেছি। বিষয় হল এটাই আমার এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য সিদ্ধান্ত নেয়ার সঠিক সময়।’

ম্যাচে ফোকাস করা সম্পর্কে সাকিব যোগ করলেন, ‘আমার প্রথমদিন থেকে আজকের দিন পর্যন্ত একইরকম ফোকাস ছিল যে, কীভাবে অবদান রাখা যায় দেশের হয়ে। সেটা ব্যাটে হোক, বলে হোক, ফিল্ডিংয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক এবং এই টেস্টেও তার ব্যতিক্রমী কিছু হবে না।’

Tags: আইসিসিকানপুরটেস্ট চ্যাম্পিয়নশিপবাংলাদেশভারতলিড স্পোর্টসসাকিব
Previous Post

২০২৫ সালের এসএসসি’র ফরম পূরণ ও টেস্টের রেজাল্ট প্রকাশের তারিখ ঘোষণা

Next Post

চ্যানেল আইয়ের ৫ পরিচালকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত ফারজানা ব্রাউনিয়ার

Next Post
চ্যানেল আই অনলাইন লোগো ও নারী সাংবাদিকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আইয়ের ৫ পরিচালকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত ফারজানা ব্রাউনিয়ার

পাঁচ হাজার টন ইলিশ মাছের রপ্তানির প্রস্তুতি চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কত দামে ইলিশ যাচ্ছে ভারতে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT