চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের নাটকীয়তা এক ‘সার্কাস’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:07 অপরাহ্ন 17, ফেব্রুয়ারি 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

টি-টুয়েন্টি বিশ্বকাপে অবশেষে হয়ে গেছে ভারত-পাকিস্তান ম্যাচ। নিরাপত্তাজনিত কারণে ভারতে বিশ্বকাপ খেলা যায়নি বাংলাদেশ, বিকল্প দল নিয়েছে আইসিসি। প্রতিবাদে প্রথমে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছিল পাকিস্তান। পরে দফায় দফায় বৈঠক শেষে ম্যাচ বর্জন থেকে সরে দাঁড়ায় তারা। শেষে ভারতের বিপক্ষে ৬১ রানে হারে। পাকিস্তানের এসব নাটকীয়তাকে ‘সার্কাস’ বলছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক।

দাপুটে বোলিংয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের ৬১ রানে হারায় সূর্যকুমার যাদবের দল। টানা ৩ জয়ে ‘এ’ গ্রুপ থেকে সুপার এইটের টিকিট কাটে। কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে ভারতকে ব্যাটের আমন্ত্রণ জানিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৫ রানের সংগ্রহ গড়েছিল ভারত। জবাবে ১৮ ওভারে ১১৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান।

ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে চলে ব্যাপক আলোচনা। তাতে ঘি ঢেলেছেন ক্লার্ক। বলেছেন, ‘আশাই করেছিলাম ভারত জিতবে। পাকিস্তান টুর্নামেন্টে খেলছে কিন্তু ভারতের বিপক্ষে খেলবে না, এটা একটি সার্কাস। তাই খেলোয়াড়দের দৃষ্টিকোণ থেকে, এতে কোন লাভ হয়নি। তবে পাকিস্তান ভালো পারফর্ম করেছে। এ ফরম্যাটে পাকিস্তানের চেয়ে অনেক ভালো দল ভারত এবং বেশ আগে থেকেই এমন হয়ে আসছে।’

‘আমার মনে হয় এখন দুদলের মধ্যে স্পষ্ট ব্যবধান রয়েছে। ভারত অনেকদিন ধরে এগিয়ে আছে এবং ব্যবধান বেশ বড়। পাকিস্তান কী করবে, বুঝতে পারছি না। তাদের দলে কয়েকজন সিনিয়র খেলোয়াড় আছে যারা ভালো করেছে, কিন্তু টি-টুয়েন্টি ক্রিকেটের ক্ষেত্রে এটি হয়তো তাদের শেষ সুযোগ। তারা হয়তো পিএসএল এবং সেখান থেকে উঠে আসা তরুণ প্রতিভাদের দিকে তাকাবে।’

‘এ’ গ্রুপ থেকে ৩ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে ইতিমধ্যে সুপার এইটে ভারত। ৪ ম্যাচে ২ জয় ও ২ হারে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র। ৩ ম্যাচে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে পাকিস্তান। সমান ম্যাচ খেলে ১ জয় ও ২ হারে ২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নেদারল্যান্ডস। ৩ ম্যাচে কোন জয়ে না পাওয়া নামিবিয়া টেবিলে তলানিতে।

Tags: আইসিসিটি-টুয়েন্টি বিশ্বকাপপাকিস্তানভারতমাইকেল ক্লার্কলিড স্পোর্টস
Previous Post

প্রথমবার এমপি হয়েই প্রতিমন্ত্রী হলেন যারা

Next Post

প্রথম বাংলাদেশ থেকে সবার আগে বাংলাদেশ

Next Post
ছবি: শিশুসাহিত্যিক, চলচ্চিত্র প্রযোজক ও মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর।

প্রথম বাংলাদেশ থেকে সবার আগে বাংলাদেশ

এমপি নির্বাচিত হয়েই মন্ত্রী হলেন যারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT