চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলম্বো নাকি কলকাতা, কোথায় গড়াবে বিশ্বকাপের সেমি

ঘরের মাঠে খেলার সুযোগ শ্রীলঙ্কার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:58 পূর্বাহ্ন 24, ফেব্রুয়ারি 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

যেসময়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে জমজমাট সুপার এইট চলছে, সেসময়ে শ্রীলঙ্কার জন্য এলো নতুন খবর। সহ-আয়োজকরা সেমিফাইনাল খেলতে পারবে ঘরের মাঠে। তবে আছে কিছু কিন্তু। সহজ ভাষায় পাকিস্তান সেমির টিকিট কাটতে না পারলে এবং শ্রীলঙ্কা যদি ভারতকে প্রতিপক্ষ হিসেবে এড়াতে পারে, তাহলে প্রথম সেমিতে লঙ্কানরা খেলতে পারবে কলম্বোতে।

সুপার এইট পর্বের লাইনআপ চূড়ান্ত হওয়ার পরপরই স্টেকহোল্ডারদের কাছে পাঠানো নির্দেশনায় আইসিসি সেমিফাইনাল আয়োজন নিয়ে পরিকল্পনার কথা জানিয়েছে। সংশোধিত কাঠামো অনুযায়ী, নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়াম প্রথম সেমিফাইনাল আয়োজনের জন্য নির্ধারিত থাকবে।

বলা হয়েছে, প্রথম সেমিফাইনাল ‘ফ্লোটিং’ ম্যাচ, অর্থাৎ অবস্থা বুঝে কলম্বো কিংবা কলকাতা যেকোনো এক জাগায় গড়াতে পারে। পাকিস্তান সেমিফাইনালে উঠলে ৪ মার্চ কলম্বোতে প্রথম সেমি খেলবে।

তাহলে শ্রীলঙ্কার সুযোগ কোথায়? যদি পাকিস্তান শেষ চারে উঠতে ব্যর্থ হয় এবং শ্রীলঙ্কা যদি ভারতের বিপক্ষে না পড়ে সেমিফাইনালে ওঠে, তাহলে লঙ্কানরা প্রেমাদাসা স্টেডিয়ামেই নিজেদের সেমি খেলবে। আইসিসি আরও জানিয়েছে, শ্রীলঙ্কা ও পাকিস্তান, দুদলই যদি সেমিফাইনালে উঠতে না পারে, তাহলে প্রথম সেমিফাইনাল হবে কলকাতায় এবং দ্বিতীয় সেমিফাইনাল হবে মুম্বাইয়ে। সেক্ষেত্রে কলম্বো আর থাকছে না ভেন্যু হিসেবে।

ভারত সেমিফাইনালে উঠলে প্রতিপক্ষ পাকিস্তান ছাড়া যে-ই হোক না কেন মুম্বাইতে খেলবে। যদি ভারত-পাকিস্তান সেমিফাইনাল হয়, ম্যাচটি কলম্বোতে সরিয়ে নেয়া হবে। সেক্ষেত্রে শ্রীলঙ্কা সেমিতে খেলার যোগ্যতা অর্জন করতে পারলে তারা খেলবে মুম্বাইতে।

আর যদি ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা এই তিন দলের কেউই সেমিফাইনালে উঠতে না পারে, তাহলে ৪ মার্চ সুপার এইটের গ্রুপ-১ চ্যাম্পিয়ন কলকাতায় গ্রুপ-২ রানার্সআপের মুখোমুখি হবে এবং ৫ মার্চ গ্রুপ-২ চ্যাম্পিয়ন মুম্বাইয়ে গ্রুপ-১ রানার্সআপের বিপক্ষে খেলবে।

উল্লেখ্য, শ্রীলঙ্কা ও পাকিস্তান দুদলই সুপার এইটের দ্বিতীয় গ্রুপে থাকায় তাদের মধ্যে সেমিফাইনাল হওয়ার কোন সুযোগ নেই।

নভেম্বরে ঘোষিত প্রাথমিক সূচির তুলনায় এই ব্যাখ্যাটি একটি পরিবর্তন নির্দেশ করে। আগের ঘোষণায় বলা হয়েছিল, পাকিস্তান সেমিফাইনাল ও ফাইনালে উঠলে তারা শ্রীলঙ্কায় খেলবে; তবে শ্রীলঙ্কা নিজে সেমিফাইনালে উঠলে কী হবে, তা স্পষ্টভাবে উল্লেখ ছিল না।

সেই ঘোষণায় আরও বলা হয়েছিল, পাকিস্তান সেমিফাইনালে উঠলে কলম্বো কলকাতার পরিবর্তে প্রথম সেমিফাইনালের আয়োজক হবে এবং পাকিস্তান ফাইনালে উঠলে ফাইনালও কলম্বোতে হবে। টুর্নামেন্টের আগে শ্রীলঙ্কার সম্ভাব্য হোম সেমিফাইনালের বিষয়টি বলা ছিল না।

Tags: আইসিসিকলকাতাকলম্বোটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪পাকিস্তানভারতলিড স্পোর্টসশ্রীলঙ্কা
Previous Post

ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ যাত্রীর মৃত্যু

Next Post

মাদক সম্রাটের মৃত্যুতে রক্তাক্ত মেক্সিকো, ন্যাশনাল গার্ডের ২৫ সদস্য নিহত

Next Post

মাদক সম্রাটের মৃত্যুতে রক্তাক্ত মেক্সিকো, ন্যাশনাল গার্ডের ২৫ সদস্য নিহত

ঢাকায় ব্যস্ত সড়ক, যানজট ও মানুষজনের চলাচল. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর আকাশ আংশিক মেঘলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT