চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-টুয়েন্টির বর্ষসেরা সূর্যকুমার, মেয়েদের সেরা ম্যাথুজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:16 অপরাহ্ন 24, জানুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটার সূর্যকুমার যাদব টেস্ট জেতার পর উল্লাসে ব্যাট উঁচু করে ধরা. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা দ্বিতীয়বার আইসিসি’র বর্ষসেরা টি-টুয়েন্টি খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভারতের ডানহাতি ব্যাটার সূর্যকুমার যাদব। গতবছরও এ সংস্করণে সেরা খেলোয়াড় হয়েছিলেন ৩৩ বর্ষী তারকা। ছেলেদের ক্যাটাগরিতে সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচীন রবীন্দ্র। আইসিসি বুধবার তাদের নাম জানায়।

মেয়েদের ক্রিকেটে টি-টুয়েন্টির বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ২৫ বর্ষী ডানহাতি ব্যাটার হেইলি ম্যাথুজ। উইন্ডিজের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এ সম্মান অর্জন করলেন তারকা অফস্পিনার। মেয়েদের ক্যাটাগরিতে সেরা উদীয়মান খেলোয়াড় হয়েছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার ফোবি লিচফিল্ড।

২০২২ সালের মতো ২০২৩ সালেও টি-টুয়েন্টিতে আধিপত্য বজায় রেখেছিলেন সূর্যকুমার। গত বছর ১৭ ইনিংস খেলে ৭৩৩ রান করেছেন, গড় ছিল ৪৮.৮৬ এবং স্ট্রাইকরেট ১৫৫.৯৬। জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৫১ বলে ১১২ রানের মহাকাব্যিক একটি ইনিংস ছিল।

বাংলাদেশ নারী ক্রিকেটার ব্যাটিং করছেন, মাঠে খেলোয়াড় ও দর্শকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১৫ সালে সাবেক অধিনায়ক স্টেফানি টেইলরের পর এবার কীর্তি গড়া ম্যাথুজ গতবছর টি-টুয়েন্টিতে খেলেছেন ১৪ ম্যাচ। রান করেছেন ৭০০, সাথে ১৪টি উইকেট নিয়েছেন। মেয়েদের র‌্যাঙ্কিংয়ের সেরা অলরাউন্ডার অস্ট্রেলিয়ার বিপক্ষে অপরাজিত ৯৯, ১৩২ এবং ৭৯ রানের ইনিংস খেলেছিলেন। ওই সিরিজে আরও অনেক কীর্তি গড়া ম্যাথুজকে সেরার কাতারে নিয়ে এসেছে।

নিউজিল্যান্ড ক্রিকেটাররা উল্লাসে ভরা, মাঠে খেলা চলাকালে. Channel i News - চ্যানেল আই নিউজ

সেরা উদীয়মান খেলোয়াড় হতে নিউজিল্যান্ডের রাচীন রবীন্দ্র হারিয়েছেন সাউথ আফ্রিকার জেরাল্ড কোয়েৎজি, শ্রীলঙ্কান দিলশান মাদুশঙ্কা এবং ভারতের যশ্বী জয়সওয়ালকে। রবীন্দ্র ২০২৩ সালে টি-টুয়েন্টিতে ১৮.২০ গড়ে ১৩৩.৮২ স্ট্রাইকরেটে ৯১ রানের সাথে স্পিনে ৫ উইকেট নিয়েছিলেন। ওয়ানডেতে সেরা পারফর্ম করেছেন, করেছেন ৮২০ রান এবং নিয়েছেন ১৮ উইকেট।

ফোবি লিচফিল্ড

অস্ট্রেলিয়ার ২০ বর্ষী ফোবি লিচফিল্ড সেরা উদীয়মান হতে হারিয়েছেন বাংলাদেশের ১৯ বর্ষী ডানহাতি পেসার মারুফা আক্তার, ইংল্যান্ডের লরেন বেল এবং স্কটল্যান্ডের ডার্সি কার্টেলকে। গত ১২ মাস টি-টুয়েন্টি খেলে ৮৮ রান করেছেন বাঁহাতি ব্যাটার। এছাড়া টেস্টে ৮৭ এবং ওয়ানডেতে ৩৪৪ রান রয়েছে তার।

Tags: অস্ট্রেলিয়াআইসিসিওয়েস্ট ইন্ডিজনিউজিল্যান্ডবাংলাদেশমারুফাম্যাথুজরবীন্দ্রলিচফিল্ডলিড স্পোর্টসসূর্যকুমার
Previous Post

‘বামপন্থীরা যে চিন্তা নিয়ে এগিয়েছিল সেই প্রত্যাশা পূরণ হয়নি’

Next Post

চালচিত্র এখন: যতোটা মৃণাল, ততোটাই অঞ্জন

Next Post
অঞ্জন দত্তের ছবি, তিনি একটি গাড়ির ভিতরে বসে থাকছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চালচিত্র এখন: যতোটা মৃণাল, ততোটাই অঞ্জন

মরিনহো ফুটবল মাঠে, পা দিয়ে বল ধরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি ক্লাবের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন মরিনহো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT