চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাইজুলের ১০ ধাপ উন্নতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:03 অপরাহ্ন 10, আগস্ট 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আইসিসি প্রকাশিত সবশেষ ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে স্পিনার তাইজুল ইসলামের বড়সড় উন্নতি হয়েছে। ক্যারিয়ারসেরা ৪৩৬ রেটিং পয়েন্ট নিয়ে ১০ ধাপ উপরে ওঠা বাঁহাতি টাইগার স্পিনার এসেছেন র‍্যাঙ্কিংয়ের ৭১এ।

৬৬৭ রেটিং পয়েন্ট নিয়ে আগের ষষ্ঠ স্থানেই আছেন মেহেদী হাসান মিরাজ। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে না খেলা সাকিব আল হাসান নেমে গেছেন দুই ধাপ, আছেন ১৪তম স্থানে। মোস্তাফিজুর রহমানেও দুই ধাপ অবনতি হওয়ায় এখন ১৬তে।

বাজে পারফরম্যান্সের খেসারত দিয়ে চার ধাপ নিচে নেমে র‍্যাঙ্কিংয়ে ৪২তম স্থানে গেছেন তাসকিন আহমেদ। চোটে বহুদিন দলের বাইরে থাকা মোহাম্মদ সাইফউদ্দিনের ৪ ধাপ অবনতি হয়েছে। ৭৫তম স্থানে এখন তিনি।

ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের জন্য তেমন সুখবর নেই। ৬৮১ রেটিং পয়েন্টে আগের ১৬ নম্বরেই আছেন তামিম ইকবাল। প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের সঙ্গে অপরাজিত ৮০ রানের ইনিংস খেলে এক ধাপ এগিয়ে ৩৫ নম্বরে উঠে এসেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

১৭ থেকে দুই ধাপ পিছিয়ে গেছেন মুশফিকুর রহিম। প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের সঙ্গে ৮১ রানের ইনিংস খেলার পর চোটে মাঠ ছেড়েছিলেন লিটন দাস। সিরিজ থেকে ছিটকে যাওয়া তারকা ২৪ থেকে ২৮-এ নেমেছেন। এক ধাপ পিছিয়ে ৩০ নম্বরে আছেন সাকিব।

অলরাউন্ডার ক্যাটাগরিতে ৩৭৯ রেটিং পয়েন্ট নিয়ে সাকিব শীর্ষ ধরে রেখেছেন। ২৪২ রেটিং পয়েন্ট নিয়ে ৭ থেকে ৬-এ উঠে এসেছেন মিরাজ।

টি-টুয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ৪৯-এ উঠেছেন লিটন, এক ধাপ পিছিয়ে ৭১-এ এখন সাকিব। বোলিংয়ে এক ধাপ উন্নতিতে সেরা ৩০-এ আছেন মোস্তাফিজ। এক ধাপ নেমে ৫০ নম্বরে শরিফুল ইসলাম ও ৮৬ নম্বরে সাইফউদ্দিন। অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে সাকিব আগের দ্বিতীয় স্থানেই রয়েছেন।

Tags: আইসিসিতাইজুলর‌্যাঙ্কিংলিড স্পোর্টসসাকিব
Previous Post

সঙ্গিনীকে নগ্ন করে হোটেল থেকে বের করে দেন গিগস

Next Post

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সভা অনুষ্ঠিত

Next Post
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সভা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সভা অনুষ্ঠিত

অভিনেত্রীর মুখের ছবি, যিনি গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে কোমায় ‘ডোনি ব্রাসকো’র অভিনেত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT