চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যারিয়ারসেরায় রুট-পান্ট, র‍্যাঙ্কিংয়ে ১১ লাফ বেয়ারস্টোর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:24 অপরাহ্ন 06, জুলাই 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও ইংল্যান্ড ক্রিকেটাররা জার্সি পরিহিত, হাতে হাত মিলাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আইসিসি প্রকাশিত সবশেষ টেস্ট র‍্যাঙ্কিংয়ে জনি বেয়ারস্টো এবং রিশভ পান্টের বড়সড় উন্নতি হয়েছে। বড় লাফে সেরা দশে চলে এসেছেন বেয়ারস্টো। সেরা পাঁচে এসেছেন পান্ট। ক্যারিয়ারসেরা রেটিং পয়েন্ট এনেছেন জো রুট।

এজবাস্টন টেস্টে ভারতের বিপক্ষে বিশাল লক্ষ্য তাড়া করে জয় তোলে ইংল্যান্ড। চতুর্থ ইনিংসে ১১৪ রানে অপরাজিত থাকা বেয়ারস্টো ১১ ধাপ উপরে উঠে এখন ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ১০ নম্বরে আছেন। ম্যাচের প্রথম ইনিংসেও শতক তুলে প্রথমবার টেস্টে জোড়া সেঞ্চুরির স্বাদ নিয়েছেন ইংলিশ তারকা।

৩২ বর্ষী বেয়ারস্টো গত তিন টেস্টে তুলে নিয়েছেন চার সেঞ্চুরি। এজবাস্টন টেস্টে দুই ইনিংসেই শতক, ১৪ বছর পর কোনো ইংলিশ ব্যাটারের পাশে যোগ করেছে জোড়া সেঞ্চুরির কীর্তি। টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে ১৩ ম্যাচে ৬ সেঞ্চুরিসহ ৫৫.৩৬ গড়ে তিনি করেছেন ১,২১৮ রান।

ভারতের উইকেটরক্ষক-ব্যাটার রিশভ পান্ট এক লাফে র‍্যাঙ্কিংয়ের দশ থেকে পাঁচে উঠে এসেছেন। একইসঙ্গে এসেছেন ক্যারিয়ারসেরা ৮০১ রেটিং পয়েন্টে। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজে ৩৮.৭৭ গড়ে তুলেছেন ৩৪৯ রান।

আগে থেকেই র‍্যাঙ্কিংয়ে সবার উপরে ছিলেন জো রুট। রানমেশিন ইংলিশ ব্যাটার সিরিজে ৯ ইনিংসে ১০৫.২৮ গড়ে ৭৩৭ রান করেছেন। এখন ক্যারিয়ারসেরা ৯২৩ রেটিং পয়েন্টে আছেন। একইসঙ্গে আইসিসি র‌্যাঙ্কিংয়ের সর্বকালের শীর্ষ ২০ রেটিং পয়েন্ট পাওয়া ব্যাটারদের অভিজাত ক্লাবে ঢুকে পড়েছেন।

বিরাট কোহলির জন্য অবশ্য ভালো খবর নেই। এজবাস্টনে ইংলিশদের সঙ্গে ১১ ও ২০ রান করা সাবেক অধিনায়ক ৪ ধাপ নিচে নেমে ১৩ নম্বরে গেছেন।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেট পাওয়া নাথান লায়ন পাঁচ ধাপ উপরে উঠে ১৩তম স্থানে এখন। এক ধাপ উন্নতিতে ছয়ে উঠেছেন জেমস অ্যান্ডারসন। যথারীতি তালিকার সেরা তিনে আছেন প্যাট কামিন্স, রবীচন্দ্রন অশ্বিন এবং জাসপ্রিত বুমরাহ।

Tags: আইসিসিপান্টবেয়ারস্টোরুটর‌্যাঙ্কিংলিড স্পোর্টস
Previous Post

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান

Next Post

সুনামগঞ্জের বন্যায় ক্ষতিগ্রস্ত অন্তত ৪৫ হাজার বসতঘর

Next Post
সুনামগঞ্জের বন্যায় ক্ষতিগ্রস্ত বসতঘর ও এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

সুনামগঞ্জের বন্যায় ক্ষতিগ্রস্ত অন্তত ৪৫ হাজার বসতঘর

জাতিসংঘের লোগো, বিশ্ব মানচিত্র ও শস্যের পাতা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনে ‘কাণ্ডজ্ঞানহীন যুদ্ধ’ বিষয়ে জাতিসংঘের নিন্দা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT