চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের বিপক্ষে না খেললে পাকিস্তানের লোকসান হবে কত?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:30 অপরাহ্ন 03, ফেব্রুয়ারি 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

টি-টুয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন করেছে পাকিস্তান। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয়ায় আইসিসির দ্বিচারিতার প্রতিবাদ জানিয়ে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে দেশটি। বহুল প্রতীক্ষিত ম্যাচ বাতিল হলে আর্থিকভাবে বড় ধরনের ধাক্কার মুখে পড়তে পারে আইসিসি ও সংশ্লিষ্ট ক্রিকেট অর্থনীতি। প্রশ্ন উঠছে ম্যাচ বর্জনে আর্থিকভাবে পাকিস্তানের আসলে কত লোকসান হবে?

আলোচনায় আছে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের কারণে পাকিস্তানের উপর নেমে আসতে পারে নানান নিষেধাজ্ঞা। সেটা অর্থিক দিক থেকে শুরু করে এশিয়া কাপ, দ্বিপাক্ষিক ক্রিকেটে নিষিদ্ধ হওয়া। এমনকি পাকিস্তান প্রিমিয়ার লিগে বিদেশী খেলোয়াড় খেলার বিষয়েও আইসিসি দিতে পারে নিষেধাজ্ঞা। কিন্তু অতীতের ঘটনা পর্যবেক্ষণ করে বলা যায়, হয়তো কোন ক্ষতিই হবে না পাকিস্তানের।

নিরাপত্তা ঝুঁকির কথা জানিয়ে ভারত থেকে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের জন্য আইসিসিকে অনুরোধ করেছিল বাংলাদেশ। আমলে না নিয়ে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে যুক্ত করেছে আইসিসি। ঘটনায় বাংলাদেশকে সংহতি জানিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড বিশ্বকাপ বয়কট করার আভাস দিয়েছিল। এনিয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসেছিলেন বোর্ড প্রধান মহসিন নাকভি। প্রধামন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত আসে ১৫ ফেব্রুয়ারির হাইভোল্টেজ ম্যাচ বর্জন করার। বেশ হিসাবনিকেশ করে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড নয়, দেশের সরকার ঘোষণা দিয়েছে যে তারা এই ম্যাচ খেলবে না।

অতীতের ঘটনায় দেখা যায়, ১৯৯৬ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কা সফর করেনি। নিরাপত্তা ঝুঁকিতে সরকারের পক্ষ থেকে তাদের অনুমতি দেয়া হয়নি। আবার ২০০৩ সালের বিশ্বকাপে সরকারের নির্দেশনা মেনে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ বয়কট করেছিল নিউজিল্যান্ড ও ইংল্যান্ড।

এই চারটি ক্ষেত্রেই আইসিসি সংশ্লিষ্ট বোর্ডগুলোকে কোন আর্থিক শাস্তি দেয়নি। মূল রাজস্ব পুরোপুরি বুঝিয়ে দেয়া হয়েছে। অংশগ্রহণ ফিও দেয়া হয়েছে এবং কোনধরনের দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। কারণ সিদ্ধান্তগুলো নেয়া হয়েছে তাদের সার্বভৌম সরকারের পক্ষ থেকে। এতে ক্রিকেট বোর্ডগুলোর কোন ভূমিকা ছিল না।

আর সরকার নির্দেশিত বয়কটকে বোর্ড পর্যায়ের বয়কটের চেয়ে ভিন্নভাবে বিবেচনা করে আইসিসি। সেদিক থেকে পাকিস্তানের ক্ষেত্রেও যদি আইসিসি পূর্বের ঘটনাগুলো আমলে নেয়, তবে পিসিবিরও কোন আর্থিক লোকসান হওয়ার সম্ভাবনা নেই!

Tags: ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপআইসিসিপাকিস্তানপিসিবিভারতলিড স্পোর্টস
Previous Post

অরিজিতের বাড়িতে কেন ছুটে এলেন আমির?

Next Post

তুরস্কে যুক্তরাষ্ট্র–ইরান বৈঠকের সম্ভাবনা, সামরিক পদক্ষেপ বিবেচনায় ট্রাম্প

Next Post
ছবি: সংগৃহীত

তুরস্কে যুক্তরাষ্ট্র–ইরান বৈঠকের সম্ভাবনা, সামরিক পদক্ষেপ বিবেচনায় ট্রাম্প

স্পেসএক্স ও এক্সএআই একীভূত করলেন মাস্ক, এআই ডেটা সেন্টারের পরিকল্পনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT