চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রানাতুঙ্গার মন্তব্যে জয় শাহ’র কাছে দুঃখ প্রকাশ লঙ্কান সরকারের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:28 অপরাহ্ন 17, নভেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
রানাতুঙ্গার মন্তব্যে জয় শাহ’র কাছে দুঃখ প্রকাশ লঙ্কান সরকারের. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে বাছাইপর্ব পেরিয়ে আসতে হয়েছিল শ্রীলঙ্কাকে। পরে বিশ্বমঞ্চে হতশ্রী পারফরম্যান্স। পয়েন্ট টেবিলে নয়ে থেকে শেষ করায় খেলতে পারবে না ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এরমধ্যে আইসিসি থেকেও চলছে নিষেধাজ্ঞা। লঙ্কান ক্রিকেটের এমন দুর্দিনের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহকে দায়ী করেছিলেন অর্জুনা রানাতুঙ্গা। বলেছিলেন, শ্রীলঙ্কার ক্রিকেটকে ‘ধ্বংস’ করেছেন জয় শাহ। শ্রীলঙ্কার বিশ্বজয়ী সাবেক অধিনায়কের এমন মন্তব্যের পর জয় শাহ’র কাছে দুঃখ প্রকাশ করেছে শ্রীলঙ্কার সরকার।

শুক্রবার শ্রীলঙ্কার সংসদীয় অধিবেশন চলাকালীন সময়ে রানাতুঙ্গার এমন মন্তব্যের কারণে জয় শাহ’র কাছে দুঃখ প্রকাশ করেন দেশটির পর্যটনমন্ত্রী হারিন ফার্নান্দো ও বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী কাঞ্চনা উইজেসেকারা।

সংসদে উইজেসেকারা বলেন, ‘সরকার হিসেবে আমরা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান জয় শাহ’র কাছে দুঃখ প্রকাশ করছি। আমরা আমাদের প্রতিষ্ঠানের ত্রুটির জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সেক্রেটারি বা অন্য দেশের দিকে হাত তুলতে পারি না। এটা ভুল ধারণা।’

এরআগে চলতি বিশ্বকাপে রানাতুঙ্গা বলেছিলেন, ‘শ্রীলঙ্কার ক্রিকেট নিয়ন্ত্রণ করছেন জয় শাহ। তিনি গাঙ্গুলিকে বিসিসিআইয়ের সভাপতি বানিয়েছিলেন এবং রাজনীতিতে যোগ দিতে বলেছিলেন। তার প্রস্তাব প্রত্যাখ্যান করায় গাঙ্গুলিকে বরখাস্ত করেছেন। এসএলসির কর্মকর্তা ও জয় শাহর ঘনিষ্ঠ সম্পর্কের কারণে বিসিসিআইয়ের ধারণা, ওরা চাইলেই লঙ্কান ক্রিকেট বোর্ডকে পদদলিত করতে পারে। ভারতের একটা লোক শ্রীলঙ্কার ক্রিকেটকে ধ্বংস করে দিচ্ছেন। তার চাপে এসএলসি তছনছ হয়ে যাচ্ছে।’

‘জয় শাহ এমন একজন, যদি এসব কথা ইংরেজিতে অনুবাদ করে প্রকাশ করেন, তাহলে তার বাবার প্রভাব খাটিয়ে শ্রীলঙ্কার ক্রিকেটের সর্বনাশ করে ছাড়বেন। শুধু বাবা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার কারণেই তার এত ক্ষমতা।’

Tags: আইসিসিওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডজয় শাহভারতরানাতুঙ্গালিড স্পোর্টসশ্রীলঙ্কা
Previous Post

প্রধানমন্ত্রীর গমনাগমনে বৈরী আবহাওয়াতেও তেজগাঁও ট্রাফিকের সুষ্ঠু ব্যবস্থাপনা

Next Post

৪ ঘন্টার বৈঠক শেষে চীনের প্রেসিডেন্টকে ‘স্বৈরশাসক’ বললেন বাইডেন

Next Post
চীনের প্রেসিডেন্ট ও বাইডেনের বৈঠক, দুই নেতা হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

৪ ঘন্টার বৈঠক শেষে চীনের প্রেসিডেন্টকে ‘স্বৈরশাসক’ বললেন বাইডেন

বিএসএফ সদস্যরা সাড়ে ৫ কেজি হেরোইন সহ আটক. Channel i News - চ্যানেল আই নিউজ

যাত্রীবাহী বাসে মিলল সাড়ে ৫ কেজি হেরোইন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT