চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ড্রেসিংরুমে মোদীর প্রবেশ নিয়ে যা বললেন রবি শাস্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:18 অপরাহ্ন 24, নভেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ক্রিকেটারদের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরে বিশ্বকাপ শিরোপা হাতছাড়া করার পর ভারতের ড্রেসিংরুমে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি নেতার ড্রেসিংরুমে প্রবেশকে আইসিসির নিয়মবহির্ভূত বলে মন্তব্য করেছিলেন ভারতের বিশ্বকাপজয়ী সাবেক ক্রিকেটার কীর্তি আজাদ। তবে ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী বলেছেন ভিন্ন কথা। মন্তব্য করেছেন, ‘মোদী কোনোও সাধারণ মানুষ নয়’ বলে।

মোদীর ড্রেসিংরুম সফর নিয়ে ভারতীয় একটি বার্তাসংস্থাকে সাক্ষাৎকার দিয়েছেন রবি শাস্ত্রী। বলেছেন, ‘আমি মনে করি এটি (মোদীর ড্রেসিংরুম সফর) একটি অসাধারণ বিষয়। কারণ আমি জানি ড্রেসিংরুমে কেমন লাগে। আমি একজন ক্রিকেটার হিসেবে না থেকেও ভারতের কোচ হিসাবে সাত বছরেরও বেশি সময় ধরে ড্রেসিংরুমে ছিলাম। এটি একটি অন্ত্র-বিধ্বংসী অনুভূতি, আপনি যখন নিচে থাকেন তখন মনে হয় আপনি আউট হয়ে গেছেন।

‘যখন আপনি দেশের প্রধানমন্ত্রীর মতো কাউকে ড্রেসিংরুমে এসে দেখেন, তখন এটি বিশাল কিছু। কারণ এটি খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে পারে। তিনি কোন সাধারণ মানুষ নয়।’

গত ১৯ নভেম্বর ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল মহারণে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদী। অজি অধিনায়ক প্যাট কামিন্সের হাতে শিরোপা তুলে দিয়েছেন। পুরস্কার বিতরণী পর্ব শেষে ভারতের ড্রেসিংরুমে গিয়েছিলেন।

একটি ভিডিওতে দেখা যায়, রোহিত-কোহলিদের ড্রেসিংরুমে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে কুশলাদী বিনিময় করছেন মোদী। ক্রিকেটারদের সান্ত্বনা দেন তিনি। কোচ রাহুল দ্রাবিড়, অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলির সাথে কথা বলেন। আসরে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার মোহাম্মদ শামিকে বুকে জড়িয়ে নেন ভারতের প্রধানমন্ত্রী।

এ ঘটনায় দেশটির সাবেক ক্রিকেটার ও রাজনীতিবিদ কীর্তি আজাদ দলের ড্রেসিংরুমে মোদীর সফর আইসিসির নিয়ম লঙ্ঘন বলে সামনে এনেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘ড্রেসিংরুম একটি দলের অভয়ারণ্য। আইসিসি সেখানে খেলোয়াড় ও সাপোর্টিং স্টাফ ছাড়া কাউকে প্রবেশ করতে দেয় না। ভারতের প্রধানমন্ত্রীর উচিত ছিল ড্রেসিংরুমের বাইরে দলের সঙ্গে দেখা করা। আমি এটি একজন খেলোয়াড় হিসেবে বলছি, রাজনীতিবিদ হিসেবে নয়।’

আজাদ বলেছেন, ‘নরেন্দ্র মোদী কি সমর্থকদের তার বেডরুমে, ড্রেসিংরুমে বা টয়লেটে এসে সান্ত্বনা বা অভিনন্দন জানাতে দেবেন? খেলোয়াড়রা রাজনীতিবিদদের চেয়ে অনেকবেশি সুশৃঙ্খল।’

ভারতের ১৯৮৩ বিশ্বকাপজয়ী দলের সদস্য আজাদ। বর্তমানে রাজনৈতিক দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের গোয়া ইনচার্জ হিসেবে নেতৃত্ব দিচ্ছেন। আহমেদাবাদে ফাইনালে ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবকে আমন্ত্রণ না করায় বিসিসিআইয়েরও নিন্দা করেছেন তিনি। বলেছেন, ‘যে লোকটি এবং যার দল ভারতের হয়ে প্রথম বিশ্বকাপ জিতেছিল, ১৯৮৩ সাল কপিল দেব, তাকেও আমন্ত্রণ জানানো হয়নি। এখন বলুন কে রাজনীতি করছে?’

আইসিসির ৩.১.১ ধারা অনুযায়ী প্লেয়ার এন্ড ম্যাচ অফিসিয়াল এরিয়া (পিএমওএ) শুধুমাত্র সেসকল ব্যক্তিদের জন্য সীমাবদ্ধ থাকবে, যাদের সেই এলাকায় উপস্থিতি অপারেশনাল উদ্দেশ্যে একেবারে অপরিহার্য। এরমধ্যে খেলোয়াড়, ম্যাচ অফিসিয়াল, দলের কোচিং স্টাফ এবং আইসিসি’র কার্ডধারী স্টাফরা রয়েছেন।

৩.১.২ ধারা অনুযায়ী অস্থায়ী ভিজিটর হিসেবে প্রবেশের অনুমতি দিয়েছে আইসিসি। তবে বিশেষ প্রয়োজনে আইসিসি দুর্নীতি দমন ব্যবস্থাপকের নিকট হতে অনুমতি নিয়ে প্রবেশ করতে পারবেন কেউ কেউ। এই তালিকায় রয়েছেন, আইসিসি এবং জাতীয় ক্রিকেট ফেডারেশনের কর্মী এবং ভেন্যুর নিরাপত্তা কর্মী, পরিচ্ছন্নতাকর্মী এবং ক্যাটারিং স্টাফের সদস্য।

৩.১.৩ ধারায় আছে, উপরোক্ত কেউ ছাড়া অন্যকোনো ব্যক্তিকে তাদের পরিচয়, ভূমিকা কিংবা পদমর্যাদা বিবেচনা করে নির্বিশেষে প্রবেশের অনুমতি দেয়া হবে না।

Tags: আইসিসিওয়ানডে বিশ্বকাপ ২০২৩কপিল দেবকীর্তি আজাদভারতমোদীরবি শাস্ত্রীলিড স্পোর্টস
Previous Post

নির্বাচন সামনে রেখে প্রার্থী চূড়ান্ত করেছে বিভিন্ন দল

Next Post

ফাইনালের হার নিয়ে যা বললেন কপিল দেব   

Next Post
কপিল দেব ও ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইনালের হার নিয়ে যা বললেন কপিল দেব   

যুবলীগের নতুন সদস্যদের প্রথম দিন উদযাপন, নিরাপত্তা ব্যবস্থা দৃশ্যমান. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েল-হামাসের যুদ্ধবিরতি কেমন চলছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT