চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের বাছাইপর্বে খেলতেই হচ্ছে শ্রীলঙ্কাকে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:47 অপরাহ্ন 31, মার্চ 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
শ্রীলঙ্কার ক্রিকেটার ব্যাটিং করছে, দর্শকরা মাঠে উপভোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার ক্রিকেটের সোনালী দিন যেন ধূসর এখন! ১৯৯৬ সালে বিশ্বকাপ জেতা লঙ্কানদের ক্রিকেটের সূর্য যেন দিন দিন যাচ্ছে অস্তাচলে! এবছর ভারতে হতে চলা ওয়ানডে বিশ্বকাপে দলটি সরাসরি খেলতে পারবে না। অর্জুনা রানাতুঙ্গা, অরবিন্দ ডি সিলভা, সনাৎ জয়সুরিয়ার মতো তারকা ক্রিকেটারদের উত্তরসূরিরা বাছাইপর্বে খেলে বিশ্বকাপের মঞ্চে যেতে লড়বে।

শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৬ উইকেটে হেরেছে লঙ্কানরা। তাতে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের আসন্ন ওয়ানডের বৈশ্বিক আসরে বাছাইপর্বে খেলা নিশ্চিত হয়ে গেছে।

ওয়ানডে সুপার লিগের ২৪টি ম্যাচের সবকটি খেলে ফেলা শ্রীলঙ্কা ৮১ পয়েন্ট নিয়ে টেবিলের ৯ নম্বরে আছে। ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলবে স্বাগতিক ভারতসহ সুপার লিগ পয়েন্ট তালিকার শীর্ষ ৮ দল। এরইমধ্যে সাতটি দল নিশ্চিত হয়ে গেছে। যেখানে বাংলাদেশ রয়েছে টেবিলের চারে। অষ্টম দল হিসেবে বিশ্বকাপে সরাসরি খেলার লড়াইয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা ও আয়ারল্যান্ড।

টসে জিতে ব্যাটিংয়ে নামা সফরকারীরা ৪১.৩ ওভারে ১৫৭ রানে অলআউট হয়। জবাবে নিউজিল্যান্ড ১০৩ বল ও ৬ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায়। এতে তিন ম্যাচ সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে কিউইরা। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে হয়েছিল পরিত্যক্ত।

প্রথম ১৫ ওভারের আগেই ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ওপেনার পাথুম নিশাঙ্কা ৫৭ রান করলেও বাকিরা বড় ইনিংস খেলতে পারেননি। অধিনায়ক দাসুন শানাকা ৩১, চামিকা করুণারাত্নে ২৪ ও ধনঞ্জয়া ডি সিলভা ১৩ রান করেন। বাকিদের কেউ দুঅঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। রানের খাতা খোলেননি কুশল মেন্ডিস ও অ্যাঞ্জেলো ম্যাথুজ।

স্বাগতিকদের মধ্যে তিনটি করে উইকেট তুলে নেন ম্যাট হেনরি, ড্যারিল মিচেল এবং হেনরি শিপলি।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ২১ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে ব্ল্যাক ক্যাপসরা। টম ল্যাথাম সাজঘরে ফেরার সময় স্কোর ছিল ৪ উইকেটে ৫৯ রান।

পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন ১০০ রানের জুটি গড়ে নিউজিল্যান্ডকে জয়ের বন্দরে পৌঁছে দেন উইল ইয়াং ও হেনরি নিকোলস। তিনে নামা ইয়াং ১১৩ বলে ১১ চারে ৮৬ রান করে হন ম্যাচসেরা। নিকোলস ৪৪ রানে অপরাজিত ছিলেন।

শ্রীলঙ্কার পক্ষে লাহিরু কুমারা ২টি এবং কাসুন রাজিথা ও শানাকা একটি করে উইকেট নেন।

Tags: আইসিসিওয়ানডে বিশ্বকাপওয়ানডে সুপার লিগনিউজিল্যান্ডলিড স্পোর্টসশ্রীলঙ্কা
Previous Post

৭ ওভারে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ

Next Post

জয়ার আনন্দ সংবাদ!

Next Post
জয়া অনলাইনে সানগ্লাস পরা ও হাস্যোজ্জ্বল মুখের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়ার আনন্দ সংবাদ!

বিতর্কিত লেখক ফ্রান্সে, তার মুখের অভিব্যক্তি দৃঢ়. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজের পর্নো ছবির মুক্তি ঠেকাতে ব্যর্থ ফ্রান্সের সেই বিতর্কিত লেখক!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT