চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিসির বোর্ড সভায় যত সিদ্ধান্ত নেয়া হল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:30 অপরাহ্ন 01, জুন 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত হয়েছে আইসিসির বোর্ড সভা। সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বিশ্বক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এর মধ্যে রয়েছে নারীদের ক্রিকেট, সহযোগী দেশগুলোর ক্রিকেটে উন্নয়ন এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়েও।

সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন সিদ্ধান্তগুলো বিষয়ে জানায় আইসিসি। এর মধ্যে রয়েছে খেলার নিয়মকানুন ও প্রযুক্তিগত পরিবর্তন, নারী ক্রিকেট উন্নয়ন, ছেলেদের টি-টুয়েন্টি বিশ্বকাপ সম্প্রসারণ এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এছাড়া কানাডার সদস্যপদ বাতিলের সিদ্ধান্তও নেয়া হয়েছে সভায়। পাশাপাশি বাংলাদেশ ও শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের নির্বাচন পর্যবেক্ষণের জন্য প্রতিনিধি দলও চূড়ান্ত করা হয়।

নতুন সিদ্ধান্তগুলোর বিষয়ে আইসিসি সভাপতি জয় শাহ বলেছেন, ‘আহমেদাবাদে আমাদের আলোচনা বৈশ্বিক ক্রিকেটের শাসন, প্রশাসন এবং প্রবৃদ্ধির প্রতি আইসিসির প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করেছে। নারী ক্রিকেট ও উদীয়মান দেশগুলো থেকে শুরু করে ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতার ব্যবস্থাপনা- আজকের সমস্ত আলোচনা এবং সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো ক্রিকেট যেন বিশ্বজুড়ে ভক্তদের কাছে ন্যায্য, প্রতিযোগিতামূলক এবং রোমাঞ্চকর থাকে।’

একনজরে যেসব বিষয়ে সিদ্ধান্ত এসেছে-

খেলার নিয়মকানুন ও প্রযুক্তিগত

  • টেস্ট ক্রিকেটে মন্দ আলোর কারণে খেলা বন্ধ হওয়া এড়াতে উভয় দলের সম্মতিতে পরীক্ষামূলকভাবে গোলাপি বল ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে।
  • খারাপ আলোতে খেলা নষ্ট হওয়া কমাতে যৌথ অর্থায়নে স্টেডিয়ামের লাইটিং প্রযুক্তির ওপর গবেষণা করবে আইসিসি ও এমসিসি।
  • সন্দেহজনক বোলিং অ্যাকশন রিপোর্ট করার ক্ষেত্রে ‘হক-আই’ ডেটা ব্যবহার করতে পারবেন আম্পায়াররা।
  • পানি পানের বিরতিতে দলের সাথে কথা বলতে পারবেন প্রধান কোচ, টি-টুয়েন্টিতে ১৫ মিনিটের বিরতি বাধ্যতামূলক এবং বিরতি শেষে ব্যাটারদের দ্রুত প্রস্তুত থাকতে হবে।
  • লেগসাইড ওয়াইডের ট্রায়ালটিকে স্থায়ী নিয়ম হিসেবে গ্রহণ করা হয়েছে।

নারী ক্রিকেট

  • সময় পরিবর্তন করে ২০২৭ সালের ১৪-২৮ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে নারী চ্যাম্পিয়ন্স ট্রফি (আগে জুন-জুলাইয়ে হওয়ার কথা ছিল)।
  • ৫টি পূর্ণ ও ৫টি সহযোগী সদস্য নিয়ে চলতি বছর থেকে শুরু হবে নারী ইমার্জিং নেশনস ট্রফি।
  • ২০২৮ সালে পাকিস্তানে গড়াতে চলা নারী টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে ১২ দল, ১০টি সদস্য দেশ এবং ২টি সহযোগী সদস্য। ভারতের ম্যাচগুলো গড়াবে নিরপেক্ষ ভেন্যুতে।

ছেলেদের টি-টুয়েন্টি বিশ্বকাপ

  • ছেলেদের টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য একটি ১৬ দলের বৈশ্বিক বাছাইপর্ব তৈরি করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

কানাডার সদস্যপদ স্থগিত করণ

  • গুরুতর প্রশাসনিক ও সাংগঠনিক অনিয়মের অভিযোগে ক্রিকেট কানাডার সদস্যপদ তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়েছে। তবে কানাডার ক্রিকেটারদের স্বার্থ বিবেচনায় জাতীয় দলগুলো আইসিসির টুর্নামেন্টে অংশগ্রহণ চালিয়ে যেতে পারবে। পাশাপাশি নির্দিষ্ট শর্তসাপেক্ষে আইসিসির তহবিলও পাবে দেশটির বোর্ড।

বাংলাদেশ ও শ্রীলঙ্কা পরিস্থিতি পর্যবেক্ষণ

  • বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনী প্রক্রিয়া ও সার্বিক পরিস্থিতি জানতে আইসিসি দুই প্রতিনিধি- ডক্টর মোহাম্মদ মুসাজি (ক্রিকেট সাউথ আফ্রিকা) এবং তাভেংওয়া মুকুহলানি (জিম্বাবুয়ে ক্রিকেট) বাংলাদেশ সফর করবেন।
  • একইভাবে শ্রীলঙ্কার পরিস্থিতিও মূল্যায়ন করা হয়েছে। লঙ্কান বোর্ডের চলমান পরিস্থিতি পর্যালোচনার জন্য আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা এবং দেবাজিৎ সাইকিয়া ইতিমধ্যে দেশটিতে সফর করেছেন এবং সংশ্লিষ্ট অংশীজনদের সাথে বৈঠক করেছেন।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে তদারকি

  • বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগের মাত্রাতিরিক্ত বিস্তারে আইসিসি উদ্বেগ প্রকাশ করেছে। বর্তমান আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডারের বা সূচির সাথে সামঞ্জস্য রেখে কীভাবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে এগিয়ে নেওয়া যায়, তা মূল্যায়ন করতে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Tags: আইসিসিক্রিকেটগোলাপী বলজয় শাহনারী ক্রিকেটলিড স্পোর্টস
Previous Post

বিদ্যুৎ সাশ্রয়ে সন্ধ্যা ৭টায় শপিংমল, দোকান বন্ধ রাখার নির্দেশ

Next Post

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

Next Post
বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পোষাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

সাংবাদিকরা ক্যামেরা ও মাইক্রোফোনের সাথে রিপোর্টিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তোফায়েল আহমেদের জানাজা শেষে মিছিলের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৭

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT