চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেটিং কোম্পানির লোগো ব্যবহারে অনুমতি দিল আইসিসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:02 অপরাহ্ন 17, এপ্রিল 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ভবনের ছবি, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক ক্রিকেটে বেটিং কোম্পানির লোগো ব্যবহারে নিষেধাজ্ঞা ছিল আইসিসির। এবার সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। অনুমতি দিয়েছে টেস্ট ও ওয়ানডেতে দলগুলোর জার্সিতে বেটিং কোম্পানির লোগো ব্যবহারে।

ইংলিশ সংবাদমাধ্যম ‘দ্য টাইমস’ বিষয়টি জানিয়েছে। খবরে বলা হয়েছে, টেস্ট এবং ওয়ানডের জার্সিতে বেটিং কোম্পানির লোগো ব্যবহার করতে পারবে আন্তর্জাতিক ক্রিকেট খেলা দলগুলো। কেবল দ্বিপাক্ষিক সিরিজের জন্য এমন অনুমতি দেয়া হয়েছে। তবে আইসিসির টুর্নামেন্টে বেটিং কোম্পানির লোগো ব্যবহারে নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

কয়েকদিন আগেই বেটিং কোম্পানির প্রচারণায় জড়িয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তদন্তাধীন রয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম। আইপিএল শুরুর পর বেটিং কোম্পানি ২২ বেট ইন্ডিয়ার বিজ্ঞাপনে দেখা যায় নিউজিল্যান্ডের সাবেক এই ব্যাটারকে। বর্তমানে চাকরি হারানোর শঙ্কায় আছেন তিনি। গত বছর মে মাসে ইংল্যান্ডের টেস্ট দলের কোচের দায়িত্ব নিয়েছিলেন ম্যাককালাম।

দ্য টাইমস বলেছে, আইসিসি অনুমোদন দিলেও ইংল্যান্ড ক্রিকেট দলের পোশাকে বেটিং কোম্পানির লোগো ব্যবহার করবে না ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এটি তাদের দুর্নীতিবিরোধী নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক।

ইসিবির গ্যাম্বলিং নীতিমালায় বোর্ডের সঙ্গে সংশ্লিষ্টদের বেটিংয়ে অংশ নেয়া এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রলুব্ধ করা, প্ররোচিত করা, উৎসাহিত করা বা অন্য কোনো পক্ষকে কোনো ম্যাচ বা প্রতিযোগিতার ফলাফল, অগ্রগতি, আচরণ বা অন্য কোনো দিক সম্পর্কে বাজিতে প্রবেশে সহায়তা করায় নিষেধাজ্ঞা রয়েছে।

Tags: আইসিসিইংল্যান্ডইসিবিবেটিং
Previous Post

মুক্তিযুদ্ধের ফুটেজ সংগ্রহ: নেদারল্যান্ডসের রেডঅরেঞ্জ’র সঙ্গে ফিল্ম আর্কাইভের চুক্তি

Next Post

সুদানে সামরিক বাহিনী ও আধাসামরিক বাহিনীর সংঘর্ষ চলছে

Next Post
সুদানে সামরিক বাহিনী ও আধাসামরিক বাহিনীর সংঘর্ষের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সুদানে সামরিক বাহিনী ও আধাসামরিক বাহিনীর সংঘর্ষ চলছে

চুয়াডাঙ্গায় তীব্র তাপপ্রবাহে পানিতে নেমে মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

চুয়াডাঙ্গায় টানা দু-সপ্তাহ ধরে তীব্র তাপপ্রবাহ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT