চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিসি থেকে ‘আল্টিমেটাম’ পাওয়ার খবর ‘ভিত্তিহীন’ বলল বিসিবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:16 অপরাহ্ন 07, জানুয়ারি 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, আইসিসিকে পরিষ্কার জানিয়ে দিয়েছে বিসিবি। রোববার বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে মেইল পাঠায় ক্রিকেট বোর্ড। বুধবার ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো এক প্রতিবেদনে দাবি করে, বিসিবিকে কঠিন আল্টিমেটাম দিয়েছে আইসিসি, বলেছে বাংলাদেশকে ভারতেই খেলতে হবে বিশ্বকাপ, নয়ত পয়েন্ট হারাতে হবে। তবে এমন খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বিসিবি।

বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসির প্রতিক্রিয়া ও আল্টিমেটামের খবরটি ভিত্তিহীন জানিয়েছে বিসিবি।

ক্রিকইনফো দাবি করেছিল, ‘আইসিসি ও বিসিবির মধ্যে মঙ্গলবার একটি অনলাইন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে পরস্পরবিরোধী অবস্থান নিয়েছে সংস্থা দুটি। আইসিসি স্পষ্ট করে বিসিবিকে জানিয়ে দিয়েছে- বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে অন্যকোথাও সরিয়ে নেয়া তাদের পক্ষে সম্ভব নয়। বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। না গেলে পয়েন্ট হারানোর ঝুঁকি থাকবে।’

এমন খবর ভিত্তিহীন বলেছে বিসিবি, ‘গণমাধ্যমে প্রচার করা হচ্ছে যে, টি-টুয়েন্টি বিশ্বকাপ প্রসঙ্গে বিসিবিকে ‘আল্টিমেটাম’ দেয়া হয়েছে। বিসিবি স্পষ্টভাবে জানাচ্ছে যে, এই ধরনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা এবং বানোয়াট। আইসিসি থেকে প্রাপ্ত বার্তার বিষয়বস্তু বা ধরনের সাথে এই সংবাদের কোন মিল নেই।’

নিরাপত্তা ইস্যুতে বিসিবির পাঠানো মেইলের জবাব দিয়েছে আইসিসি। বিশ্বকাপে বাংলাদেশ দলের পূর্ণ এবং নিরবচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে তারা।

বিসিবি জানিয়েছে, টি-টুয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবির পাঠানো মেইলের জবাব দিয়েছে আইসিসি। টুর্নামেন্টে বাংলাদেশ দলের পূর্ণ ও নিরবচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে এবং বিসিবির উত্থাপিত উদ্বেগগুলো নিরসনে বোর্ডের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী সংস্থাটি। পাশাপাশি বিশ্বকাপে নিরাপত্তা পরিকল্পনা প্রণয়নের সময় বিসিবির পরামর্শ ও মতামতকে স্বাগত জানানোর নিশ্চয়তা দিয়েছে।

সামনে কী পদক্ষেপ নেবে সেটিও জানিয়েছে বিসিবি, ‘বাংলাদেশ দল যেন সফলভাবে এবং নির্বিঘ্নে টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ অংশগ্রহণ করতে পারে, সেজন্য আইসিসি এবং সংশ্লিষ্ট ইভেন্ট কর্তৃপক্ষের সাথে পেশাদার ও গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে বিসিবি। একটি বাস্তবসম্মত ও বন্ধুত্বপূর্ণ সমাধানের লক্ষ্যে বিসিবি সহযোগিতামূলকভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে ‘সি’ গ্রুপে থাকা বাংলাদেশের গ্রুপপর্বের প্রথম তিন ম্যাচ কলকাতায় এবং শেষ ম্যাচ মুম্বাইয়ে গড়ানোর কথা। সূচি অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে আসর শুরু করবে বাংলাদেশ। ৯ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ এবং ১৪ ফেব্রুয়ারি খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। ১৭ ফেব্রুয়ারি শেষ ম্যাচে মুখোমুখি হবে নেপালের।

নিরাপত্তার দোহাই দিয়ে মোস্তাফিজুর রহমানকে বিসিসিআইয়ের চাপে স্কোয়াড থেকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। টাইগার পেসারের আইপিএল থেকে বাদ পড়ার প্রতিক্রিয়ায় বিসিবি জানায়, নিরাপত্তাজনিত কারণে ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ দল।

Tags: আইপিএলআইসিসিআমিনুলবাংলাদেশবিসিবিভারতমোস্তাফিজলিড স্পোর্টস
Previous Post

জার্মান চ্যান্সেলরকে তুলে নেয়ার হুমকি রাশিয়ার

Next Post

জিয়া পরিষদের উদ্যোগে খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

Next Post

জিয়া পরিষদের উদ্যোগে খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

‘ছোটরা বুঝতে পেরেছে, বড়রা কী পরিমাণ ফানি হতে পারে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT