চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিকদের আবেদন প্রত্যাখ্যান, আইসিসির ব্যাখ্যা চেয়েছে বিসিবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:04 অপরাহ্ন 27, জানুয়ারি 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের। নিরাপত্তা ঝুঁকিতে ভারতে খেলতে অপারগতার সাথে ভেন্যু পরিবর্তনের অনুরোধ করেছিল বিসিবি। আমলে না নিয়ে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিয়েছে আইসিসি। সঙ্গে মাঠে বসে বাংলাদেশের সাংবাদিকদের বিশ্বকাপ কাভারের আবেদনও গণ প্রত্যাখ্যান করেছে বিশ্বক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ঘটনার পর আইসিসির কাছে সাংবাদিকদের অনুমোদন না দেয়ার কারণ জানতে চেয়েছে বিসিবি।

মঙ্গলবার পূর্বাচলে জাতীয় ক্রিকেট গ্রাউন্ডে সিসিডিএম টি-টুয়েন্টি চ্যালেঞ্জ কাপের উদ্বোধন শেষে সংবাদমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। গত শনিবার বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেয়ার কথা জানায় আইসিসি। সোমবার বাংলাদেশি সাংবাদিকদের আসর কাভারের আবেদন প্রত্যাখ্যান করে।

আমজাদ জানালেন, ‘এটা আপনারা জানেন যে, গতকালই সিদ্ধান্তটা এসেছে এবং তারপর আমরা জানতে চেয়েছি। ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে। এটা আপনারা জানেন যে গোপনীয় ব্যাপার। মূল কথা হচ্ছে কেন করা হয়েছে (সাংবাদিকদের আবেদন বাতিল) আমরা জানতে চেয়েছি বিষয়টা।’

১৯৯৬ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেয়নি বাংলাদেশ। তবে বাংলাদেশের সাংবাদিকরা টুর্নামেন্ট দুটি কাভার করেছিলেন। ফিফা বিশ্বকাপে বাংলাদেশ কখনও অংশগ্রহণ না করলেও সাংবাদিকরা কাভারের অনুমোদন পেয়ে থাকেন।

আমজাদ বললেন, ’গণমাধ্যমকর্মীদের ম্যাচ কাভারের জন্য সেই দলের টুর্নামেন্টে যে অংশগ্রহণ করতেই হবে, সেটা অত্যাবশ্যকীয় নয়। যে উদাহরণ দিয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ অংশগ্রহণ করেনি। কিন্তু তারপরও আমাদের সাংবাদিকরা গিয়েছিলেন। এছাড়া ফিফা বিশ্বকাপে বাংলাদেশ কখনও অংশগ্রহণ করেননি, কিন্তু আমাদের সাংবাদিকরা থাকেন, যেহেতু আমরা ফিফার একজন সদস্য। পূর্ণ সদস্যের দেশ হিসেবে আমাদের হয়তবা করতে পারলে ভালো হতো। তবু এটা তাদের (আইসিসি) সিদ্ধান্ত। এখানে আমাদের কিছু বলার নেই।’

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যানের মতে, বাংলাদেশের সাংবাদিকদের টি-টুয়েন্টি বিশ্বকাপ কাভার করার সুযোগ দেয়া উচিত ছিল। বলেছেন, ‘যেকোনো ক্ষেত্রেই আমাদেরকে সেই সুযোগটা দেয়া উচিত ছিল, আমাদের গণমাধ্যমকর্মীদের কাভার করার জন্য। যতগুলো পূর্ণাঙ্গ টেস্ট খেলুড়ে দেশ আছে, আইসিসির ১২টা সদস্য, তার মধ্যে তৃতীয় সর্বোচ্চ দর্শক আমাদের। আমাদের দেশ না খেললেও কিন্তু বিশ্বকাপ হচ্ছে এবং আমাদের গণমাধ্যমকর্মীরা হয়তো সেটা আমাদের দর্শকদের কাছে উপস্থাপন করতে পারত।’

টি-টুয়েন্টি বিশ্বকাপ কাভার করতে শতাধিক বাংলাদেশি সাংবাদিক কার্ডের জন্য আবেদন করেছিলেন। একসঙ্গে সবার আবেদন বাতিল করেছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার এক কর্মকর্তার বরাতে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানাচ্ছে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির মাঝে ভারত ভ্রমণকে ‘অনিরাপদ’ বলে বাংলাদেশ সরকার যে মন্তব্য করেছিল, তার প্রেক্ষিতেই এই অবস্থান নেয়া হয়েছে।

Tags: আইসিসিআমজাদটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪বাংলাদেশবিসিবিলিড স্পোর্টসসাংবাদিক
Previous Post

‘আপনারা প্রমিজগুলো রাখবেন, জনগণ হিসেবে আমরা এটুকুই চাই’

Next Post

ব্যবসায়ী সংগঠনগুলো পাপেটের মতো আচরণ করছে: গভর্নর

Next Post

ব্যবসায়ী সংগঠনগুলো পাপেটের মতো আচরণ করছে: গভর্নর

ছবি: পঞ্চগড়-১ আসনে নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠক করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের শাপলা কলির প্রার্থী সারজিস আলম।

আমরা কাউকে নতুন করে স্বৈরাচার হতে দিব না: সারজিস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT