চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোলিংয়ে মোস্তাফিজ-মেহেদী, ব্যাটিংয়ে তামিম-জাকেরের বড় লাফ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:52 অপরাহ্ন 23, জুলাই 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও বলিং অনুশীলন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

সবশেষ টি-টুয়েন্টি র‌্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই উন্নতি করেছেন বাংলাদেশের খেলোয়াড়রা। বোলিংয়ে বড় লাফে সেরা দশে ঢুকেছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। সেরা বিশে ঢুকেছেন স্পিনার শেখ মেহেদী হাসান।

বাংলাদেশের সবচেয়ে বেশি উন্নতি মোস্তাফিজের। বাঁহাতি পেসার ১৭ ধাপ উন্নতি করে যৌথভাবে সেরা নয়ে উঠে এসেছেন। নয়ে আছেন ভারত পেসার আর্শদীপ সিংও।

৯ ধাপ উন্নতি করে সেরা বিশে ঢুকেছেন স্পিন-অলরাউন্ডার শেখ মেহেদী। ১৬তে অবস্থান তার। ৯ ধাপ উন্নতি করেছেন পেসার তানজিম হাসান সাকিবও। তার অবস্থান ভারত স্পিনার কুলদীপ যাদবের সাথে যৌথভাবে ৩৭এ।

পেসার শরিফুল ইসলামের উন্নতি হয়েছে। একলাফে ১৪ ধাপ এগিয়ে ৪৩এ উঠে এসেছেন। একধাপ উন্নতি করেছেন তাসকিন আহমেদ। তিনধাপ অবনতি হয়েছে লেগ স্পিনার রিশাদ হোসেনের। বোলিংয়ে শীর্ষে আছেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি এবং দুইয়ে ইংল্যান্ডের আদিল রশিদ।

বাংলাদেশের ব্যাটারদের মধ্যে ওপেনার তানজিদ হাসান তামিম একলাফে ১৮ ধাপ উন্নতি করে ৩৭এ উঠেছেন। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জেতানো ইনিংস খেলা জাকের আলী অনিকের উন্নতি হয়েছে ১৭ ধাপ। তার অবস্থান যৌথভাবে ৫৩তে।

সবচেয়ে বেশি উন্নতি হয়েছে আরেক ওপেনার পারভেজ হোসেন ইমনের। ২২ ধাপ উন্নতি করে ৬৩তে অবস্থান তার। তাওহীদ হৃদয় দুধাপ উন্নতি করলেও অধিনায়ক লিটন দাস একধাপ পিছিয়েছেন। ব্যাটে শীর্ষ ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড এবং দুইয়ে ভারতের অভিষেক শর্মা।

অলরাউন্ডাদের মধ্যে উন্নতি হয়েছে শেখ মেহেদী হাসান ও তানজিম হাসান সাকিবের। মেহেদী ১৩ ধাপ এগিয়ে ৩৫এ, সাকিব ৩ ধাপ উন্নতি করে যৌথভাবে ৭৯তে এখন। ৩ ধাপ অবনতি হয়েছে মেহেদী হাসান মিরাজের, রিশাদ হোসেনের হয়েছে একধাপ। শীর্ষ ধরে রেখেছেন ভারতের হার্দিক পান্ডিয়া, দুইয়ে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের রোস্টন চেজ।

Tags: আইসিসিজাকেরতামিমবাংলাদেশমেহেদীমোস্তাফিজলিড স্পোর্টস
Previous Post

শিক্ষিকার পোস্টে ‘বিরক্ত’ অভিনেত্রী সাদিয়া আয়মান

Next Post

১৩ দলের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা

Next Post
প্রধান উপদেষ্টার ১৩ দলের সাথে বৈঠকের ছবি, সবাই আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

১৩ দলের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা

ঢাকায় আহতদের জন্য সিঙ্গাপুরের চিকিৎসক দল উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমান বিধ্বস্তে আহতদের চিকিৎসা সহায়তায় ঢাকায় সিঙ্গাপুরের চিকিৎসক দল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT