চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঁচ বছরে যাদের সাথে ঘরে খেলে, যাদের মাঠে সফরে যাবে বাংলাদেশ

মেয়েদের ওয়ানডে চ্যাম্পিয়নশিপ চক্র ২০২৫-২৯

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:06 অপরাহ্ন 04, নভেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেট দল মাঠে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের ওয়ানডে চ্যাম্পিয়নশিপে ২০২৫-২৯ সালের চক্রের জন্য রূপরেখা প্রকাশ করেছে আইসিসি। যেখানে বাংলাদেশের মেয়েরা ৮টি সিরিজ খেলবে। এরমধ্যে ঘরের মাঠে ৪টি ও বাকি ৪টি প্রতিপক্ষের মাঠে যেয়ে খেলবে টিম টাইগার্স।

ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি সোমবার বিবৃতিতে জানিয়েছে, পাঁচ বছরের নতুন চক্রে সব ফরম্যাট মিলিয়ে ৪০০টিরও বেশি ম্যাচ হবে মেয়েদের ক্রিকেটে। আন্তর্জাতিক ক্রিকেটে মেয়েদের সুযোগ বাড়াতে খেলার সংখ্যা বৃদ্ধি করেছে আইসিসি।

মূলত ২০২৯ সালে বিশ্বকাপের লাইনআপ গঠনের জন্য এই চ্যাম্পিয়নশিপ চক্রটি দিয়েছে আইসিসি। যেখানে আগের ১০ দল থেকে একটি বাড়িয়ে ১১ দল করা হয়েছে। মেয়েদের ক্রিকেটে নতুনভাবে যুক্ত হচ্ছে জিম্বাবুয়ে।

মেয়েদের ওয়ানডে চ্যাম্পিয়নশিপে প্রতিটি দল চারটি করে হোম এবং অ্যাওয়ে সিরিজ খেলবে। ৪৪টি সিরিজ হবে, মোট তিনটি করে ম্যাচের ১৩২টি ওয়ানডে ম্যাচ খেলবে দলগুলো।

ঘরের মাঠে সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। বিপরীতে ইংল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মাঠে সিরিজ খেলতে যাবে জ্যোতি-জাহানারাদের দল।

আসন্ন ফিউচার ট্যুর প্রোগ্রামে (এফটিপি) প্রতিবছর একটি করে আইসিসি টুর্নামেন্টও রাখা হয়েছে। ২০২৫ সালে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৬ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপ হবে। ২০২৭ সালে মেয়েরা খেলবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী আসরে এবং পরের বছর আরও একটি টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলা হবে মেয়েদের ক্রিকেটে।

Tags: অস্ট্রেলিয়াআইসিসিজিম্বাবুয়েজ্যোতিদিলারাবাংলাদেশভারতলিড স্পোর্টস
Previous Post

প্রয়োজনের সময় বিকাশের ‘রিকোয়েস্ট মানি’ দিয়ে আসছে টাকা

Next Post

‘কিং ইজ কামিং’, মার্কিন এক নারীর উদ্দেশে শাহরুখ!

Next Post
শাহরুখ খান কনসার্টে দর্শকদের অভিবাদন জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

'কিং ইজ কামিং', মার্কিন এক নারীর উদ্দেশে শাহরুখ!

বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা ও অন্য ব্যক্তি সাক্ষাৎ ও উপহার প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সবসময় ফিলিস্তিনি জনগণের পাশে আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT