চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নিরাপত্তা শঙ্কা বা অন্য কারণে কেউ খেলতে না চাইলে বাদ দেয়া উচিৎ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:13 অপরাহ্ন 30, জানুয়ারি 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বাদ পড়া নিয়ে এখনও আলোচনা চলছে। এবার সেই আলোচনায় যোগ দিয়েছেন ইংল্যান্ডের সাবেক খেলোয়াড় মার্ক বুচার। বিশ্বকাপ নিয়ে আইসিসির অবস্থান ও বাংলাদেশের সিদ্ধান্ত নিয়ে কথা বলেছেন তিনি। জানিয়েছেন কোনো সরকারি সিদ্ধান্ত, নিরাপত্তা বা অন্য শঙ্কায় কেউ খেলতে না চাইলে বাদ দেয়া উচিত।

আইসিসি কি বাংলাদেশকে বাদ দিয়ে ভুল সিদ্ধান্ত নিয়েছে? উইজডেন ক্রিকেটের পডকাস্টে বুচারকে এমন প্রশ্নের উত্তরে এ ইংলিশ ব্যাটার বলেছেন এটি ‘দৃষ্টান্ত’ হয়ে থাকবে যখন কোনো দল আইসিসির আসরে স্বাগতিক দেশে যদি না যেতে চায়।

মার্ক বুচার উইজডেনকে বলেছেন, ‘ওই মুহূর্তে আইসিসির হাতে একটি বিকল্প ছিল- তারা কি এখন থেকে যা করা উচিত তা করবে? এটি এমন একটি নজির হয়ে থাকবে যা আমার মনে হয় আইসিসির অনুসরণ করা উচিত।’

‘যখন কোনও দল তাদের সরকারের মাধ্যমে হোক বা তাদের নিজস্ব সিদ্ধান্তে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগে কোনও দেশে আসরের জন্য ভ্রমণ নিয়ে উদ্বেগের সম্মুখীন হয় তখন তাদের বাদ দেয়া উচিত। র‌্যাঙ্কিংয়ে পরবর্তীতে যারা যোগ্যতা অর্জন করবে তাদের নিয়ে এগিয়ে যেতে হবে। আমার মনে হয় এটাই দৃষ্টান্ত হওয়া উচিত।’

গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ছিল পাকিস্তান। কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে প্রতিবেশী দেশটিতে গিয়ে খেলতে রাজি হয়নি ভারত। যে কারণে হাইব্রিড মডেলে হয় টুর্নামেন্টটি। ভারত তাদের সব ম্যাচ খেলে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে।

ভারতীয় বোর্ডের নির্দেশে মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেয়া থেকেই ঘটনার সূত্রপাত। ৪ জানুয়ারি বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানিয়ে দেয়, নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না। বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে সরিয়ে নিতে অনুরোধ করা হয়। তবে সেই অনুরোধ না রেখে বাংলাদেশকে বাদ দেয়া হয় এবং স্কটল্যান্ডকে অন্তভূক্ত করা হয়।

Tags: আইসিসিপাকিস্তানবাংলাদেশবুচারভারতমোস্তাফিজলিড স্পোর্টসস্কটল্যান্ড
Previous Post

নেপালের তুষারছোঁয়া পাহাড়ে নীরবতার সঙ্গে একান্ত সাক্ষাৎ

Next Post

যাদের নিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলবে সংযুক্ত আরব আমিরাত

Next Post

যাদের নিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলবে সংযুক্ত আরব আমিরাত

কেমিক্যালের খালি ড্রাম বিস্ফোরণে কিশোর নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT