চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ানডেতে ছেলেদের বর্ষসেরা ওমরজাই, মেয়েদের স্মৃতি মান্দানা

আইসিসির সেরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:55 অপরাহ্ন 27, জানুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার ওমরজাই মাঠে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় দল জার্সিতে ২০২৪ সাল দারুণ কেটেছে আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাইয়ের। দুর্দান্ত ফর্মে থাকার স্বীকৃতি পেলেন বর্ষসেরার পুরস্কারে। ২৪ বর্ষী আফগান অলরাউন্ডারকে বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত করেছে আইসিসি। মেয়েদের ওয়ানডেতে বর্ষসেরার স্বীকৃতি পেয়েছেন ভারতের স্মৃতি মান্দানা।

সোমবার বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড় হিসেবে আজমতউল্লাহর নাম প্রকাশ করেছে আইসিসি। আফগান জার্সিতে গতবছর তিন ফরম্যাটেই ভালো করেছেন তিনি। তবে ওয়ানডেতে একটু বেশি আলো ছড়িয়েছেন।

ওয়ানডেতে গতবছর ওমরজাই দলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। উইকেটের দিক দিয়েও দুইয়ে আছেন। এএম গাজানফরের পরেই আছেন তিনি। তার দারুণ পারফরম্যান্সে ভর করে ২০২৪ সালে ৫টি ওয়ানডে সিরিজের ৪টিতে জিতেছে আফগান দল।

আফগানিস্তানের হয়ে ১৪ ম্যাচে ৪১৭ রান করেছেন ওমরজাই, গড় ছিল ৫২.১২। বল হাতে নিয়েছেন ১৭ উইকেট, গড় ২০.৪৭। শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ১৪৯ রান গতবছরে তার সর্বোচ্চ। জিম্বাবুয়ের বিপক্ষে ১৮ রানে ৪ উইকেট ছিল সেরা বোলিং ফিগার।

২০১৮ সালে প্রথমবার বর্ষসেরা হওয়ার পর দ্বিতীয়বার জিতলেন ভারতের মান্দানা। গতবছর ১৩ ম্যাচ খেলে ৫৭.৮৬ গড় ও ৯৫.১৫ স্ট্রাইক রেটে তার ব্যাট থেকে আসে ৭৮৭ রান। ক্যারিয়ারে প্রথমবার এ সংস্করণে এক পঞ্জিকাবর্ষে সাতশ রানের মাইলফলক স্পর্শ করেন ২৮ বর্ষী ব্যাটার। ২০২৪ সালে চারটি ওয়ানডে সেঞ্চুরি এবং একশোরও বেশি বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি।

Tags: আইসিসিআফগানিস্তানওমরজাইভারতমান্ধানালিড স্পোর্টস
Previous Post

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ‘ফ্যামিলি স্পোর্টস ডে’ অনুষ্ঠিত

Next Post

টেবিলের নিচে টাকা দেওয়ার চেয়ে বাড়তি ভ্যাট ভালো: অর্থ উপদেষ্টা 

Next Post
অর্থনৈতিক বিষয়ে আলোচনা চলাকালে কর্মকর্তাদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

টেবিলের নিচে টাকা দেওয়ার চেয়ে বাড়তি ভ্যাট ভালো: অর্থ উপদেষ্টা 

ক্রিস রক পারফর্মিং করে থাকাকালীন স্টেডিয়ামে গান বন্ধ করে দেন দর্শকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্টেডিয়ামে গান থামিয়ে যা করলেন ‘কোল্ডপ্লে’র ক্রিস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT