চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফুটবল থেকে অবসর নিলেন ইব্রাহিমোভিচ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:26 পূর্বাহ্ন 05, জুন 2023
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল থেকে অবসর নেওয়া ইব্রাহিমোভিচের ছবি, হাসিমুখে হৃদয় চিহ্ন তৈরি করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ ২৪ বছর ফুটবল ক্যারিয়ারের সমাপ্তি টানলেন সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ। ভেরোনার বিপক্ষে রোববার ম্যাচের পর তিনি বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্তের কথা জানান।

এসি মিলানের সঙ্গে চুক্তির মেয়াদ চলতি জুনেই শেষ হচ্ছে। ৪১ বর্ষী ফুটবলার চোট জর্জরিত হওয়ার কারণে চুক্তি আর নবায়ন করা হচ্ছে না। এ বিষয়টিই তাকে অবসরের সিদ্ধান্ত নিতে ভূমিকা রেখেছে।

সংবাদ সম্মেলনে ইব্রাহিমোভিচ জানান, তার অবসরের মতো বড় ঘোষণা দিতে যাওয়ার বিষয়টি কেউ জানতো না। বললেন, ‘এমনকি আমার পরিবারও জানতো না। কারণ আমি চেয়েছিলাম যখন ঘোষণা করব, তখন সবাই একসঙ্গে শুনবে। আমি ফুটবলকে বিদায় জানাচ্ছি, কিন্তু আপনাদেরকে নয়।’

এসি মিলানে দুই দফায় খেলা ইব্রা ১৬৩ ম্যাচ খেলে করেন ৯৩ গোল। ২০২০ সালে ইতালিয়ান ক্লাবটিতে ফিরে আসেন। গত বছর দলের সিরি আ ট্রফি জয়ে বড় ভূমিকা রাখেন।

জাতীয় দল ও ক্লাব ফুটবল মিলিয়ে ৫৬১ গোল করা ফুটবলারের বিদায় মুহূর্তে তাকে সম্মান জানানো হয়। পুরো স্টেডিয়াম জুড়ে মিলানের সমর্থকরা বিশাল আকারের ব্যানার নিয়ে হাজির হন। সেখানে লেখা ছিল ‘গড বাই’। ইব্রাহিমোভিচ হার্টের আকারে হাত দেখিয়ে ভক্তদের উদ্দেশ্যে চুম্বন দেন। মাঠে হাঁটার সময় তাকে মিলানের খেলোয়াড় এবং কর্মীরা গার্ড অব অনার প্রদান করেন।

১৯৯৯ সালে মালমোর বিপক্ষে পেশাদার ক্যারিয়ার শুরু করেন সুইডিশ তারকা। এরপর ২০০১ সালে ডাচ ক্লাব আয়াক্সে চলে যান। পরে তিনি ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি ও ইন্টার মিলানের মতো শীর্ষস্থানীয় ইউরোপীয় দলগুলোতে খেলেছেন।

ইনজুরির সঙ্গে লড়ে যাওয়া ইব্রাহিমোভিচ গর বছর হাঁটুর অস্ত্রোপচার করান। মিলানের হয়ে এ মৌসুমে মাত্র চারটি ম্যাচে নেমেছিলেন।

এসি মিলানের হয়ে খেলার অভিজ্ঞতা নিয়ে তারকা স্ট্রাইকার বলেন, ‘এই স্টেডিয়ামের (সান সিরো) ভেতরে আমার অনেক স্মৃতি এবং আবেগ জড়িত রয়েছে। প্রথমবার যখন এসেছি, তুমি আমাকে সুখ দিয়েছিলে, দ্বিতীয়বার আমাকে দিয়েছিলে ভালোবাসা।’

‘আমার পরিবারকে ধন্যবাদ জানাতে চাই। আমার দ্বিতীয় পরিবার খেলোয়াড়দেরকে ধন্যবাদ জানাতে চাই। দায়িত্ব পালনের জন্য কোচ এবং তার স্টাফদের ধন্যবাদ জানাই। সুযোগ পাওয়ার জন্য পরিচালকদের ধন্যবাদ জানাচ্ছি। আমার হৃদয় থেকে ভক্তদের ধন্যবাদ জানাই।’

‘সাংবাদিকদের ধৈর্য ধরার জন্য তাদের ধন্যবাদ জানাই। এখন আমাকে ছাড়া আপনার কাজ কমবে। আগামীকাল থেকে আমি ফুটবলের এই দুনিয়ায় একজন মুক্ত মানুষ। এটি সত্যিই ক্যারিয়ার ছিল।’

আন্তর্জাতিক ফুটবলে ১২১ ম্যাচে ৬২ গোল করে সুইডেনের সর্বকালের সর্বোচ্চ স্কোরার তিনি। জাতীয় দল থেকে ২০১৬ সালে অবসর নেন। পাঁচ বছর পর আবারো সুইডেনের জার্সি গায়ে চড়ান। ক্লাব ক্যারিয়ারে সবচেয়ে বেশি গোল করেন পিএসজির হয়ে, ১৮০ ম্যাচে করেছেন ১৫৬ গোল। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে গ্যালাক্সির হয়ে ৫৫ ম্যাচে ৫৩ বার লক্ষ্যভেদ করেন।

ইব্রাহিমোভিচ সংবাদ সম্মেলনে হাসিমুখে এবং তার স্বভাবসুলভ সাবলীল ভঙ্গিমায় বলেন, ‘এ মুহূর্তটা আমার জন্য বেশ কঠিন। এখন আমার ভেতর অতি আবেগ কাজ করছে।’

Tags: অবসরইব্রাহিমোভিচএসি মিলানলিড স্পোর্টসসুইডেন
Previous Post

ভারতে এবার গঙ্গা নদীতে ধসে পড়ল নির্মাণাধীন চার লেনের সেতু

Next Post

মিজাফ স্টার অ্যাওয়ার্ড পেলেন রান-২৫’র সভাপতি মনিরুজ্জামান চৌধুরী

Next Post
মিজাফ স্টার অ্যাওয়ার্ড গ্রহণ করছেন মনিরুজ্জামান চৌধুরী. Channel i News - চ্যানেল আই নিউজ

মিজাফ স্টার অ্যাওয়ার্ড পেলেন রান-২৫’র সভাপতি মনিরুজ্জামান চৌধুরী

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু, নির্মাণ কাজের সময় দুর্ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT