চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আব্বার মতো সৎ হওয়ার চেষ্টা করব: হুম্মাম কাদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:20 অপরাহ্ন 14, ফেব্রুয়ারি 2026
in - সেমি লিড, চট্টগ্রাম, রাজনীতি
A A
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে নিজের রাজনৈতিক অঙ্গীকার তুলে ধরেছেন হুম্মাম কাদের চৌধুরী বলেন, চেষ্টা করব যেন আব্বার মতো সৎ হয়ে থাকতে পারি।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিজয়ের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অঙ্গীকার করেন।

তিনি বলেন, আলহামদুলিল্লাহ, ১৭ বছর পরে আমরা একটি সুন্দর নির্বাচন পেয়েছি। এটা আমার জীবনের প্রথম নির্বাচন। এতদিন বাবার জন্য ক্যাম্পেইন করেছি, এবার আমার পরিবার আমার জন্য কাজ করেছে—এটা একটু অদ্ভুত অনুভূতি, তবে খুব ভালো লাগছে। গণতন্ত্র ফিরে এসেছে বাংলাদেশে।

তার বাবা প্রয়াত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী-এর রাজনৈতিক ঐতিহ্যের কথা স্মরণ করে হুম্মাম বলেন, রাঙ্গুনিয়ার সঙ্গে তাদের পারিবারিক সম্পর্ক দীর্ঘদিনের। বাবা বহু বছর এখানে কাজ করেছেন। সেই ভালোবাসার জায়গা থেকেই মানুষ আমাদের পাশে থেকেছে।

মাদকমুক্ত রাঙ্গুনিয়া গড়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, এটাই হবে আমার প্রথম উদ্যোগ। মিডিয়া বড় ভূমিকা রাখতে পারে—সঠিক তথ্য আমাদের কাছে পৌঁছানো আপনাদের দায়িত্ব। আশা করি সবাই সহযোগিতা করবেন। বিপুল ভোটে জয়ের কারণ হিসেবে তিনি ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগকে গুরুত্ব দিয়ে তিনি বলেন, জয়-হার বড় বিষয় ছিল না, ভোটারদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলাই ছিল মূল লক্ষ্য। আমার সহধর্মিনী, মা ও বোন অনেক পরিশ্রম করেছেন।

চট্টগ্রামে বিএনপির বড় জয়ের প্রসঙ্গে তিনি আরও বলেন, এ বিজয় শুধু আমার ব্যক্তিগত নয়, এটা দলের বিজয়। এটা তারেক রহমান সাহেবের বিজয়, খালেদা জিয়া-র বিজয়, জিয়াউর রহমান সাহেবের বিজয়। মানুষ এমন একটি দলকে ফিরে পেয়েছে, যারা মাঠে ছিল, মানুষের পাশে ছিল। সংসদে রাঙ্গুনিয়া ও দেশের স্বার্থে কথা বলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আমি চেষ্টা করছি সৎ মানুষ হতে। দোয়া করবেন, যেন কথা দেওয়া ওয়াদাগুলো পূরণ করতে পারি এবং রাঙ্গুনিয়াবাসীর জন্য কাজ করতে পারি।

রাঙ্গুনিয়াবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এত ভালোবাসা ও সম্মান দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।

Tags: চট্টগ্রাম ৭ আসনজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬বিএনপি নেতাবিজয়রাঙ্গুনিয়া
Previous Post

ভোটের অমোচনীয় কালি হাতে কয়দিন থাকবে, কবে মুছবে

Next Post

রাজশাহীতে পরাজিত প্রার্থীর বাড়িতে নবনির্বাচিত এমপি

Next Post
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

রাজশাহীতে পরাজিত প্রার্থীর বাড়িতে নবনির্বাচিত এমপি

ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

হবিগঞ্জের নির্যাতিত কন্যা শিশুর মরদেহ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT