চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমি সরকার পরিচালনা করলে কৃষকদের ভর্তুকি দিবই: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:35 পূর্বাহ্ন 19, এপ্রিল 2024
in বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী কৃষকদের জন্য ভর্তুকি দেওয়ার ঘোষণা দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ওয়ার্ল্ড ব্যাংক (কৃষি নিয়ে) তালিকা নিয়ে আসছিলো, সব বন্ধ করে দিতে হবে। কৃষিতে ভর্তুকি দেওয়া যাবে না এমন শর্তও ছিলো। কিন্তু আমি বলেছি, আমি সরকার পরিচালনা করলে কৃষকদের ভর্তুকি দিবই।

আজ ১৯ এপ্রিল শুক্রবার সকালে গণভবনে বাংলাদেশ কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কৃষক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানের সময় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, কৃষকরা যেন বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে ওয়াল্ড ব্যাংক তালিকা নিয়ে আসছিলো, সব বন্ধ করে দিতে হবে। কৃষিতে ভর্তুকি দেয়া যাবে না এমন শর্তও ছিলো। কিন্তু আমি বলেছি, আমি সরকার পরিচালনা করলে কৃষকদের ভর্তুকি দিবই।

তিনি বলেন, জিয়াউর রহমান থেকে শুরু করে খালেদা জিয়া যে অত্যাচার করেছে তাদের দ্বারা সকলেই নির্যাতিত। কৃষকদের হত্যা করেছে, ওরা মানুষের ওপর যে অত্যাচার করেছে তাই তাদের বিরুদ্ধে মামলা। তারা মানুষ হত্যা করেছে আগুন দিয়ে, যারা এগুলো করবে তাদের বিরুদ্ধে মামলা হবে না? তাও আমরা প্রতিশোধপরায়ণ না। আমরা প্রতিশোধ নিতে ব্যস্ত থাকিনি, আমরা দেশের উন্নয়ন নিয়ে কাজ করেছি। এই মামলা গুলো দ্রুত শেষ করে শাস্তি দিয়ে দেয়া উচিত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন কৃষি বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি, তাই এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার। কৃষকরা যেন বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।  সমবায়ের মাধ্যমে কৃষির যান্ত্রিকিকরণ করতে হবে। তাহলে সবাই লাভবান হবে।

Tags: কৃষক লীগপ্রধানমন্ত্রীশেখ হাসিনা
Previous Post

জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

Next Post

বাংলাদেশে পালিয়ে এলো বিজিপির আরও ১৩ সদস্য

Next Post
সবুজ পাহাড়ের উপর দিয়ে ট্রেকাররা হাঁটছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে পালিয়ে এলো বিজিপির আরও ১৩ সদস্য

ইতালির দলগুলো চ্যাম্পিয়ন্স লিগে খেলছে, খেলোয়াড়রা উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগে খেলবে ইতালির ৫ দল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT