চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘১০ বছর বয়সে কোডিং শেখায় অন্যদের থেকে এগিয়ে থাকতে পেরেছি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:05 অপরাহ্ন 21, ডিসেম্বর 2025
in তথ্যপ্রযুক্তি
A A
আনন্দিত যুবক, গাজে ব্র্যান্ডের পেছনে দাঁড়িয়ে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের সন্তান শেহজাদ নূর তাউস ‘ডিপ লার্নিং সফটওয়্যার ইঞ্জিনিয়ার’ হিসেবে কাজ করছেন আমেরিকান প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়াতে

বিশ্ববিখ্যাত আমেরিকান বিজনেস ম্যাগাজিন ফোর্বসের ‘থার্টি আন্ডার থার্টি’ তালিকায় স্থান পাওয়া শেহজাদ নূর তাউস বলেছেন,  ‘১০ বছর বয়সে কোডিং শেখা আমাকে অন্যদের থেকে এগিয়ে থাকার সুযোগ দিয়েছে এবং এই দক্ষতা বছরের পর বছর ধরে আরও সমৃদ্ধ হয়েছে।’

আইএসডি ও ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার প্রাক্তন এ  শিক্ষার্থী আরো বলেন,  আপনি যখন সময়ের আগেই শুরু করেন, তখন সেটি আপনার পরিচয়ের একটি  অংশ হয়ে যায়। আর আপনার কাছের মানুষেরা সে যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সম্প্রতি দেশের প্রযুক্তি খাতের নেতৃবৃন্দ, সৃজনশীল পেশাজীবী ও উদ্যোক্তাদের নিয়ে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় (আইএসডি) এক প্যানেল আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আলোচকরা এ সময় বর্তমানের দ্রুত পরিবর্তনশীল বিশ্বে পেশাগত জীবন গঠন এবং শিক্ষার্থীদের বৈশ্বিক সুযোগের জন্য প্রস্তুত করার বিষয়ে মতামত বিনিময় করেন।

স্বনামধন্য এই শিক্ষা প্রতিষ্ঠানের  আয়োজিত  ‘ভয়েস অব চেইঞ্জ’ শীর্ষক এ অনুষ্ঠানে পাঁচজন বিশিষ্ট বক্তার মধ্যে তিনজন ছিলেন আইএসডির প্রাক্তন শিক্ষার্থী। আলোচনায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন টরন্টো-ভিত্তিক ডোরড্যাশের ইঞ্জিনিয়ারিং লিডার ও আইএসডির প্রাক্তন শিক্ষার্থী শেহজাদ নূর তাউস, সদ্য নির্বাচিত মিস ইউনিভার্স বাংলাদেশ ও মেকআপ আর্টিস্ট অনিকা আলম, প্রিভে স্যালন চেইনের উদ্যোক্তা ও মালিক নাহিলা হেদায়েত, ব্যবসায়ী ও ফিটনেস অ্যাডভোকেট ও আইএসডি’র প্রাক্তন শিক্ষার্থী রাওয়ান চৌধুরী এবং অর্থনীতিবিদ, উদ্যোক্তা ও মেকআপ আর্টিস্ট সালসাবিনা স্বর্ণা।

‘ভয়েস অব চেইঞ্জ’ শীর্ষক অনুষ্ঠানে আলোচকরা কীভাবে বিষয়সম্পর্কিত ক্যারিয়ার গঠনে ভূমিকা রাখতে পারে তা নিয়ে বাস্তবসম্মত ধারণা প্রদান করেন

প্যানেল আলোচনায় আধুনিক কর্মজীবনের ব্যবহারিক দিক এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের অসুবিধার বিপরীতে এটিকে এদকটি কার্যকর টুল হিসেবে ব্যবহার করার সুযোগ সম্পর্কে আলোচনা করা হয়। পাশাপাশি,  শারীরিক ও মানসিক সুস্থতার জন্য ফিটনেসের ভূমিকা এবং আরও উন্নত ও ব্যক্তি বিশেষায়িত কাজের জন্য একটি নির্দিষ্ট ও উপযুক্ত ক্ষেত্র গড়ে তোলার গুরুত্বের প্রতিও আলোকপাত করা হয়।

আইএসডির পরিচালক স্টিভ ক্যাল্যান্ড-স্কোবল বলেন, “আমাদের অ্যালামনাই ও কমিউনিটি সদস্যদের একে অপরকে অভিজ্ঞতার মাধ্যমে অনুপ্রাণিত করা এই প্যানেল আলোচনাকে আরও অর্থবহ করে তুলেছে। এখানে পাওয়া শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তোলে, নতুন সম্ভাবনা দ্বার খুলে দেয়, শিক্ষার্থীদের মানসিকভাবে প্রস্তুত করে তোলে, যার মাধ্যমে তারা বিভিন্ন শিল্পখাত ও দেশের সীমা পেরিয়ে সফলভাবে এগিয়ে যেতে পারে।”

Tags: আইএসডিপ্যানেল আলোচনা
Previous Post

এবারও দেশের নাম্বার ওয়ান ফ্রিজ, এসি ও টিভি ব্র্যান্ড ওয়ালটন

Next Post

হাদির হত্যাকারীদের সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: পুলিশ

Next Post
বাংলাদেশ পুলিশের কর্মকর্তারা হাদির হত্যাকাণ্ডের বিষয়ে সংবাদ সম্মেলন করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

হাদির হত্যাকারীদের সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: পুলিশ

বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিংয়ে বডি ওর্ন ক্যামেরার ব্যবহার. Channel i News - চ্যানেল আই নিউজ

লাগেজ হ্যান্ডলিংয়ে বডি ওর্ন ক্যামেরার ব্যবহার বাড়ালো বিমান বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT