চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিল্পী হিসেবে এমন স্বাধীনতাই চেয়েছিলাম: তাসরিফ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:46 অপরাহ্ন 16, সেপ্টেম্বর 2024
in বিনোদন
A A
তাসরিফ গিটার বাজাচ্ছেন, শহরের পটভূমিতে আকাশ মেঘাচ্ছন্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের যে কোনো দুর্যোগে মানবিক কাজ করে বারবার প্রশংসিত হয়েছেন তাসরিফ খান। ২০২২ এর সিলেটের বন্যা থেকে গেল মাসে দেশের ভয়াবহ বন্যা পরিস্থিতিতেও বিশেষ ভূমিকা রেখেছেন এই তরুণ। কিন্তু এসব সামাজিক কাজের বাইরে তিনি প্রধানত একজন সংগীতশিল্পী।

‘কুঁড়েঘর’ ব্যান্ডের ভোকাল তাসরিফ। এই ব্যান্ডের বহু গান জনপ্রিয় হয়েছে তাসরিফের কণ্ঠে। তবে তার গাওয়া অন্যতম জনপ্রিয় একটি গান ‘রাজার রাজ্যে সবাই গোলাম’। ২০২০ সালের আগস্টে গানটি কুঁড়েঘর ব্যান্ডের অফিশিয়াল ইউটিউবে পোস্ট করা হয়। এখন পর্যন্ত গানটি দেখা হয়েছে আড়াই কোটি বার!

ভিউয়ে রেকর্ড হলেও গানটি এতোদিন পর্যন্ত কোনো কনসার্টে গাইতে পারেননি তাসরিফ। এ নিয়ে আছে এই তরুণের আক্ষেপ! গানটির কথা বিশ্লেষণ করে দেখা যায়, স্বৈরাচারী এক রাজার ইমেজই আছে গানের পরতে পরতে। তবে কেন কনসার্টে গানটি গাইতে পারেননি তাসরিফ, এ বিষয়ে কিছুই বলেননি।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে গানটি নিয়ে নিজের ফেসবুকে তাসরিফ লিখেন, “ফ্যাসিস্ট সরকারের আমলে গত ৪ টা বছর কোন কনসার্টে ‘রাজার রাজ্যে সবাই গোলাম’ গানটা গাইতে পারি নাই।”

পরে মন্তব্যের ঘরে গানটি শেয়ার করেন তাসরিফ। লিখেন,“এখন থেকে সব কনসার্টে প্রাণ খুলে গাইবো ‘রাজার রাজ্যে সবাই গোলাম’। একজন শিল্পী হিসেবে এমন স্বাধীনতাই চেয়েছিলাম।”

“রাজার রাজ্যে সবাই গোলাম/ করতে হবে রাজার সুনাম/ নাহয় তোমার কল্লা যাবে/বিরাট কঠিন শাস্তি পাবে”-গানটির কথা যৌথভাবে লিখেছেন তাসরিফ ও তানভীর সিদ্দিকী। গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি সুরও করেছেন তাসরিফ নিজেই।

Tags: কুঁড়েঘরগানতাসরিফ খানদেশলিড বিনোদনসংগীত
Previous Post

ছোটবেলার বান্ধবীর সাথে বাগদান সারলেন ব্রাজিল তারকা

Next Post

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট আবার বন্ধ

Next Post
কাপ্তাই জলকপাট বন্ধের দৃশ্য, প্রকৃতি ও জলাধার দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট আবার বন্ধ

গার্মেন্টস কর্মীর মাথায় গুলি, উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অর্থাভাবে গার্মেন্টস কর্মী রুবেলের মাথায় লাগা ২টি গুলি বের করা যায়নি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT