চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানকে নতুন হুঁশিয়ারি ট্রাম্পের, ‘শেষ সুযোগ’ দিয়ে আলোচনার দাবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:50 পূর্বাহ্ন 04, আগস্ট 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ট্রাম্পের ক্ষোভ প্রকাশ করে তিনি pointing finger at camera. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে আলোচনা চলছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তেহরানের উদ্দেশে তিনি বলেছেন, ভালো একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ‘শিরশ্ছেদের আগে শেষ সুযোগ’ দেওয়া হচ্ছে। তবে ট্রাম্পের এই দাবি সরাসরি অস্বীকার করেছে ইরান।

সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমরা এখনই কথা বলছি।’ তিনি দাবি করেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কাতারসহ কয়েকটি দেশের অনুরোধে ইরানের সঙ্গে আলোচনা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

ট্রাম্প বলেন, ‘তাদের জন্য একটি ভালো চুক্তিতে সই করার এটাই শেষ সুযোগ। শিরশ্ছেদের আগে আমি তাদের সম্ভাব্য সবশেষ সুযোগ দিতে চাই।’

তবে একই দিন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওয়াশিংটনের সঙ্গে বর্তমানে তাদের কোনো আলোচনা হচ্ছে না।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নয়, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের বিষয় নিয়ে ওমানের সঙ্গে আলোচনা করছে তেহরান।

ট্রাম্প জানান, আলোচনার অন্যতম প্রধান বিষয় হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া। তার দাবি, গুরুত্বপূর্ণ এই নৌপথ খুব শিগগিরই, এমনকি আগামীকালও খুলে যেতে পারে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ বা পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়টি বাস্তবায়নে আরও সময় লাগতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমেও ট্রাম্প দাবি করেন, ইরান প্রকাশ্যে আলোচনা অস্বীকার করলেও বাস্তবে দুই পক্ষের মধ্যে সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা চলছে। তিনি আরও বলেন, কোনো চুক্তি বা ‘সম্পূর্ণ আত্মসমর্পণ’ না হওয়া পর্যন্ত ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

অন্যদিকে, ইরান তাদের অবস্থানে অনড় রয়েছে। তেহরান বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে কোনো আলোচনা চলছে না এবং হরমুজ প্রণালির জাহাজ চলাচল ব্যবস্থাপনা নিয়ে কেবল ওমানের সঙ্গে আলোচনা হচ্ছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি নিয়ে চলমান অচলাবস্থা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি বর্তমানে দুই দেশের বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে। যুদ্ধ শুরুর পাঁচ মাসের বেশি সময় পরও এই দুটি ইস্যুতে কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি।

Tags: ইরান যুদ্ধ ২০২৬ট্রাম্পের হুঁশিয়ারিশান্তি চুক্তিশিরশ্ছেদ
Previous Post

মনরো: গ্ল্যামারের আড়ালে এক নিঃসঙ্গ জীবন

Next Post

৫ আগস্ট উপলক্ষে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার

Next Post

৫ আগস্ট উপলক্ষে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার

আহসান মঞ্জিলের সুন্দর ঐতিহাসিক স্থাপনা, বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আহসান মঞ্জিলের মতো ঐতিহাসিক স্থাপনাগুলো হতে পারে সৃজনশীল অর্থনীতির নতুন খাত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT