চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়েদের ফুটবল দেখাবে ওটিটি প্ল্যাটফর্ম ‘আইস্ক্রিন’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:09 অপরাহ্ন 14, ফেব্রুয়ারি 2023
in - সেমি লিড, আইস্ক্রিন, ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ মেয়েদের ফুটবল দল ট্রফি নিয়ে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ওটিটি প্ল্যাটফর্ম ‘আইস্ক্রিন’য়ে বাংলাদেশের মেয়েদের জাতীয় এবং বয়সভিত্তিক দলের ম্যাচ সরাসরি সম্প্রচারের উদ্যোগ নেয়া হচ্ছে। পৃথিবীর সব প্রান্ত থেকেই খেলাগুলো দেখতে পাবেন আইস্ক্রিনের দর্শকরা।

মঙ্গলবার দুপুরে মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে জয়ী বাংলাদেশ ফুটবল দল, কোচ ও স্টাফদের সংবর্ধনা দিয়েছে চ্যানেল আই। অনুষ্ঠানে ‘আইস্ক্রিনে’ মেয়েদের খেলা সরাসরি দেখানোর বিষয়টি জানান ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

সংবর্ধনা অনুষ্ঠানে ফরিদুর রেজা সাগর বলেন, ‘আইস্ক্রিনে আমরা অনেকরকম অনুষ্ঠান দেবো। সিনেমা থাকবে, নাটক থাকবে। কিন্তু একইসাথে আমরা আশা করছি তোমরা যে খেলাগুলো খেলবে ভবিষ্যতে, সেই খেলা সরাসরি আইস্ক্রিনে দেখা যাবে। তোমাদের সবাই কিংবা তোমাদের সঙ্গে যারা সংশ্লিষ্ট, পৃথিবীর যেখানেই থাকুক না কেনো, তারা এই খেলাগুলো দেখতে পাবে।’

সদ্যই সাবস্ক্রিপশন যাত্রা করা আইস্ক্রিনে মিলছে তিনটি প্ল্যান- একমাস, ছয় মাস ও এক বছরের প্যাকেজ। ত্রিশ দিনের সাবস্ক্রিপশন ফি রাখা হয়েছে মাত্র ২৫ টাকা। ৬ মাস ও ১ বছরের জন্য সাবস্ক্রিপশন ফি যথাক্রমে ১২৫ ও ২২৫ টাকা। প্ল্যাটফর্মটির প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন চিত্রনায়ক রিয়াজ।

Tags: আইস্ক্রিনআইস্ক্রিন টেক্সটচ্যানেল আইফরিদুর রেজা সাগরলিড স্পোর্টসসংবর্ধনা
Previous Post

বসন্তের রঙে রঙিন রাবি ক্যাম্পাস

Next Post

শিরোপাজয়ী বাংলাদেশ নারী দলকে সংবর্ধনা দিলো চ্যানেল আই

Next Post
বাংলাদেশ নারী ক্রিকেট দলকে সংবর্ধনা প্রদান করছে চ্যানেল আই. Channel i News - চ্যানেল আই নিউজ

শিরোপাজয়ী বাংলাদেশ নারী দলকে সংবর্ধনা দিলো চ্যানেল আই

প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ভাষণে বক্তৃতা, বাংলাদেশের উন্নয়নের বার্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

আমদানী নির্ভর না থেকে, রপ্তানির মাধ্যমে আত্মনির্ভরশীল হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT