চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হয়তো আর কখনোই তাকে দেখতে পাব না: ইমরান খানের ছেলে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:51 অপরাহ্ন 17, ডিসেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইমরান খান ও তার ছেলে সহ অন্যান্যরা বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগারে ‘ডেথ সেল’-এ রেখে ‘মানসিক নির্যাতনের’ শিকার হচ্ছেন এমন অভিযোগ করেছেন তার দুই ছেলে কাসিম খান ও সুলেমান ইসা খান। তাদের আশঙ্কা, কারাবন্দি বাবাকে হয়তো আর কোনো দিনই তারা দেখতে পাবেন না।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান খানের ছেলেরা জানান, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)’র প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে তারা কয়েক মাস ধরে দেখা বা কথা বলতে পারেননি। ২০২৩ সালের আগস্ট থেকে তিনি কারাবন্দি।

ইমরান খানের ছোট ছেলে কাসিম খানের দাবি, গত দুই বছরের বেশি সময় ধরে তার বাবাকে একাকী সেলে রাখা হয়েছে। সেখানে তিনি নোংরা পানি পাচ্ছেন। হেপাটাইটিসে আক্রান্ত ও মৃত্যুপথযাত্রী কয়েকজন বন্দির আশপাশে থাকতে হচ্ছে। পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর এবং মানুষের সঙ্গে কোনো যোগাযোগই নেই। এমনকি কারারক্ষীদেরও তার সঙ্গে কথা বলার অনুমতি দেওয়া হয় না।

কাসিম খান বলেন, এখন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার কোনো পথ দেখা যাচ্ছে না। আমরা বিশ্বাস রাখার চেষ্টা করছি। কিন্তু একই সঙ্গে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। পথ খুঁজে পাওয়া খুব কঠিন। এখন আমরা আশঙ্কা করছি-হয়তো আর কখনোই তাকে দেখতে পাব না।

ইমরান খানের বড় ছেলে সুলেমান খান জানান, তার বাবা প্রতিদিন প্রায় ২৩ ঘণ্টা যে সেলে থাকেন, সেটি কার্যত একটি ‘ডেথ সেল’। তিনি বলেন, শুক্রবার সেনাবাহিনীর এক মুখপাত্র ঘোষণা করেছেন ইমরান খানকে এখন আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ একঘরে করে রাখা হয়েছে। আন্তর্জাতিক আইনের মানদণ্ড অনুযায়ী কোনো বন্দির জন্যই এই ধরনের নিম্নমানের অবস্থা গ্রহণযোগ্য নয়।

ইমরান খানের প্রথম স্ত্রী, ব্রিটিশ টিভি ব্যক্তিত্ব জেমিমা গোল্ডস্মিথের সংসারে ঘরে জন্ম নেওয়া দুই ছেলে কাসিম ও সুলেমান। তাদের বক্তব্যের সঙ্গে সুর মিলিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইমরান খানের বোনেরাও। তাদের অভিযোগ, রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে ইমরান খানের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে।

গত সপ্তাহে ইমরান খানের বোন আলিমা খান জানান, পরিবারকে তার সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে না। তিনি বলেন, তারা তাকে নির্যাতন করছে। তাকে বেআইনিভাবে একঘরে করে রাখা হয়েছে। ইমরান খানের বিরুদ্ধে এই নির্যাতন বন্ধ করা উচিত।

উল্লেখ্য, ২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর দুর্নীতি ও সন্ত্রাসবাদের অভিযোগসহ একাধিক মামলায় ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি রয়েছেন ইমরান খান।

এদিকে, মঙ্গলবার ১৬ ডিসেম্বর জাতিসংঘের বিশেষ প্রতিবেদক পাকিস্তান সরকারকে ইমরান খানের ‘অমানবিক ও মর্যাদাহানিকর’ আটক অবস্থার বিষয়ে তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, এসব পরিস্থিতি নির্যাতন বা অন্যান্য অমানবিক ও অপমানজনক আচরণের পর্যায়ে পড়তে পারে।

নির্যাতন বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক অ্যালিস জিল এডওয়ার্ডস বলেন, আমি পাকিস্তানি কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি ইমরান খানের আটক পরিস্থিতি যেন আন্তর্জাতিক মান ও নীতিমালার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ হয়।

তিনি আরও জানান, ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে স্থানান্তরের পর থেকে ইমরান খানকে অতিরিক্ত সময় একাকী আটক রাখা হয়েছে। তাঁকে দিনে ২৩ ঘণ্টা সেলে বন্দি রাখা হয় এবং বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ অত্যন্ত সীমিত। তাঁর সেলটি সার্বক্ষণিক ক্যামেরা নজরদারির আওতায় রয়েছে।

Tags: কাসিম খানপাকিস্তানসাবেক প্রধানমন্ত্রী ইমরান খান
Previous Post

শোয়েব আখতারের সঙ্গে যে কারণে মিম

Next Post

যেভাবে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান

Next Post
বাংলাদেশের মুক্তিযুদ্ধের শুরুতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

যেভাবে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান

বাংলাদেশি প্রতিনিধিরা মিসরে বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মিসরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT