চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আই হ্যাভ এ প্ল্যান’, আশা দেখালেন হবু ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:29 পূর্বাহ্ন 18, জুলাই 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
অ্যান্ডি বার্নহাম হাসিমুখে, বাইরে বসে ছবি তোলা।. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির নতুন নেতা অ্যান্ডি বার্নহাম দেশবাসীর মধ্যে নতুন করে আশা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন। দলীয় নেতৃত্ব গ্রহণের পর প্রথম ভাষণে তিনি বলেন, ‘আই হ্যাভ এ প্ল্যান’ (আমার একটি পরিকল্পনা আছে)। যদিও ওই পরিকল্পনার বিস্তারিত তিনি প্রকাশ করেননি।

এএফপি ও দ্য গার্ডিয়ানের তথ্যমতে, দলীয় আনুষ্ঠানিক অনুমোদনের পর সোমবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার কথা রয়েছে বার্নহামের। ২০২৪ সালের সাধারণ নির্বাচনে লেবার পার্টির সংখ্যাগরিষ্ঠতার কারণে নতুন নির্বাচন ছাড়াই দলীয় নেতা হিসেবে তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হচ্ছেন।

লন্ডনে আয়োজিত বিশেষ দলীয় সম্মেলনে বার্নহাম বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে এমন রাজনীতির অপেক্ষায় রয়েছে, যা তাদের আবারও আশার আলো দেখাবে। তিনি প্রতিশ্রুতি দেন, তার নেতৃত্বে বিভাজনের পরিবর্তে ঐক্য, দোষারোপের বদলে সমস্যা সমাধানের রাজনীতিকে প্রাধান্য দেওয়া হবে।

ভাষণে যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী শিল্পাঞ্চলের সংকটের বিষয়টি বিশেষভাবে তুলে ধরেন তিনি। ইস্পাত কারখানা, কয়লাখনি ও জাহাজশিল্পের পতনের কথা উল্লেখ করে বার্নহাম বলেন, দীর্ঘদিন অবহেলিত অঞ্চলগুলোকে আবারও উন্নয়নের মূলধারায় ফিরিয়ে আনা হবে। একই সঙ্গে তিনি ক্ষমতার বিকেন্দ্রীকরণ (ডেভল্যুশন) এবং দেশের বিভিন্ন অঞ্চলে স্থানীয় প্রশাসনের ক্ষমতা বাড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

পানি, আবাসন ও গণপরিবহনের মতো মৌলিক সেবাকে আরও সাশ্রয়ী করার প্রতিশ্রুতিও দেন বার্নহাম। তিনি জানান, এসব খাতে রাষ্ট্রের ভূমিকা আরও জোরদার করা হবে। পাশাপাশি জনগণের হাতে রাজনৈতিক নিয়ন্ত্রণ ফিরিয়ে দেওয়ার অঙ্গীকারও করেন তিনি। তবে নতুন মন্ত্রিসভার সদস্যদের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান লেবার নেতা। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টা আগে এমন মন্তব্য রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।

কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নেতৃত্বে আসেন বার্নহাম। দলটির ৪০৩ জন এমপির মধ্যে ৩৭৯ জনের সমর্থন পাওয়ায় নেতৃত্বের দৌড়ে কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি। গ্রেটার ম্যানচেস্টরের তিনবারের নির্বাচিত মেয়র বার্নহাম ‘কিং অব দ্য নর্থ’ নামেও পরিচিত।

২০১০ ও ২০১৫ সালে ব্যর্থ হওয়ার পর তৃতীয় প্রচেষ্টায় তিনি লেবার পার্টির নেতৃত্ব লাভ করেন। ২০০১ থেকে ২০১৭ সাল পর্যন্ত সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা বার্নহাম সাম্প্রতিক বছরগুলোতে সাধারণ মানুষের নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

Tags: লেবার পার্টি
Previous Post

সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন

Next Post

কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ট্রাম্পের ক্ষোভ, শুল্কের সঙ্গে ব্যয় সমন্বয়ের হুঁশিয়ারি

Next Post
ট্রাম্পের ক্ষোভ প্রকাশ করে তিনি pointing finger at camera. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ট্রাম্পের ক্ষোভ, শুল্কের সঙ্গে ব্যয় সমন্বয়ের হুঁশিয়ারি

বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের দৃশ্য, আকাশে সূর্য্য অন্ধকারে ঢেকে গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, কয়েক মিনিট অন্ধকারে ঢাকবে যেসব অঞ্চল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT