দেশের উত্তরাঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছে এডটেক প্লাটফর্ম আই এডুকেশন। বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু বন্যার্ত শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে ভর্তি হওয়ার সুযোগ করে দিচ্ছে তারা।
২০২২ সালের বন্যায় সুনামগঞ্জ, ঠাকুরগাঁও অঞ্চলে বন্যাকবলিত মানুষের পাশে ছিলো আই এডুকেশন। এ বছরও ফেনী ও নোয়াখালীর বন্যায় বন্যার্তদের পাশে দাঁড়িয়েছিল তারা।
ভর্তিচ্ছু শিক্ষার্থী যারা বন্যায় ক্ষতিগ্রস্থ তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির সেরা কোর্স ঢাবি আইসিইউ ব্যাচ ১.০ এ সম্পূর্ণ বিনামূল্যে ভর্তি হওয়ার সুযোগ করে দিচ্ছে আই এডুকেশন। এর সাথে আই এডুকেশন এর পরবর্তী কোর্সসমূহ (রাবি, চবি ও গুচ্ছ) -তে তারা সম্পূর্ণ বিনামূল্যে ভর্তির সুযোগ পাবে। তবে কোর্সের প্রিন্টেড লেকচার শিট এর অন্তর্ভুক্ত থাকবে না।
এই উদ্যোগ সম্পর্কে আই এডুকেশনের প্রতিষ্ঠাতা ও সিইও সিদ্দিকী মহসীন পাটওয়ারী বলেন, ‘সাময়িক কোন দুর্যোগে যেন কারও শিক্ষা অর্জনের পথ বন্ধ হয়ে না যায়। ২২ এর বন্যায় দূর-দূরান্তের চরাঞ্চল থেকে এ বছরের বন্যায় দক্ষিণাঞ্চলের গ্রামের পর গ্রাম ত্রাণ নিয়ে আমরা পৌঁছে যাওয়ার চেষ্টা করেছি সবার কাছে। এই দায়িত্ববোধ থেকেই এবারও অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের এই কার্যক্রম।’
তবে সত্যিকারের ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরাই কেবল বিনামূল্যে ভর্তি হওয়ার সুযোগ পাবে বলেও জানায় প্রতিষ্ঠানটি। ভর্তির জন্য তাদের অফিসিয়াল ফেসবুক পেজে যোগাযোগ করতে হবে। আগামী ৫ দিন ভর্তি কার্যক্রম চলমান থাকবে।









