চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সাকিব আল হাসানকে স্পষ্টভাবে বলেছিলাম আওয়ামী লীগে যোগ না দিতে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:10 অপরাহ্ন 03, মে 2025
in - সেমি লিড, রাজনীতি
A A
সাকিব আল হাসানকে আওয়ামী লীগে যোগ না দিতে স্পষ্টভাবে বলেছিলেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

বিএনপি নেতা  ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আমি সাকিব আল হাসানকে স্পষ্টভাবে বলেছিলাম আওয়ামী লীগে যোগ না দিতে। কারণ আমি মনে করি, আওয়ামী লীগের আয়ু আর বেশি দিন নেই। 

আজ ৩ মে শনিবার তিনি এক আলোচনায় তিনি এই মন্তব্য করে বলেন, সে যদি (সাকিব আল হাসান) নির্বাচনে না নামতো, তাহলে ঢাকায় স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতো। এখন তার নিজের বাড়িতে যাওয়া পর্যন্ত কঠিন হয়ে পড়েছে।

তিনি অভিযোগ করেছেন, আওয়ামী লীগ ক্রীড়াঙ্গনের জন্য বরাবরই অবহেলা দেখিয়েছে এবং অনেক ক্রীড়াবিদকে বিপদে ফেলেছে। খেলোয়াড়দের খেলোয়াড়সুলভ মনোভাব থাকতে হবে। অল্প বয়সে অনেকে বিচ্যুতি ঘটে, এটা স্বাভাবিক। কিন্তু তাদের সঠিক দিকনির্দেশনার প্রয়োজন রয়েছে।

তিনি আরও বলেন, তামিম ইকবালকে ঠিকভাবে সামলাতে পারেনি ক্রিকেট বোর্ড। আওয়ামী লীগ জানেই না কীভাবে খেলোয়াড়দের হ্যান্ডেল করতে হয়। দেশের ক্রিকেটারদের জন্য এক্সাটার মতো কোনো উপদেষ্টা প্রতিষ্ঠান দরকার, যারা তাদের তরুণ বয়সে অনেক অর্থ পেলেও যাতে মাথা না বিগড়ে যায়, সেদিকে লক্ষ্য রাখবে।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, দেশ এখনও পুরোপুরি মুক্ত হয়নি। আমরা এক ধরনের ঝুলন্ত অবস্থায় আছি। বর্তমান সরকার নির্বাচন চায় না, তারা গণতন্ত্র বিকাশে বাধা দিচ্ছে। উপদেষ্টাদের বক্তব্য থেকেই এটা পরিষ্কার।

মানবিক করিডোর ইস্যুতে সরকারকে প্রশ্নবিদ্ধ করে তিনি বলেন, সরকার রাষ্ট্র নিয়ে ছিনিমিনি খেলছে। মানবিক করিডোর নিয়ে জনগণ কিছুই জানে না। আগামী দিনে আমাদের হয়তো আরও সংগ্রাম করে যেতে হবে।

Tags: আওয়ামী লীগসাকিব আল হাসান
Previous Post

ইতিহাসের ভয়াবহ দাবানলে জ্বলছে ইসরায়েল, আন্তর্জাতিক সহায়তার আহ্বান

Next Post

জাতীয় ঐকমত্যের মাধ্যমে একটি জাতীয় সনদ তৈরি করাই লক্ষ্য: আলী রীয়াজ

Next Post
আলী রীয়াজের ছবি, তিনি একটি সংবাদ সম্মেলনে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় ঐকমত্যের মাধ্যমে একটি জাতীয় সনদ তৈরি করাই লক্ষ্য: আলী রীয়াজ

পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি পাকিস্তানের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT