চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়েকে বিয়ের জন্য সাজিয়ে দিলাম, আর ফেরত পেলাম না: ফেলানীর মা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:59 অপরাহ্ন 17, মার্চ 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ফেলানীর মা-র কান্নার ছবি, শোকাহত পরিবার. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর নির্মম হত্যাকাণ্ডের শিকার শহীদ ফেলানীর মা জাহানারা বেগম বলেছেন, ১৪ বছরেও আমি আমার মেয়ে হত্যার বিচার পাইনি। ফেলানী খুনের বিচার হলে সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ হবে। সীমান্তে আর কোন মায়ের বুক খালি হোক- সেটি আমি চাই না। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।

সম্প্রতি ফেলানীর পরিবারের সাথে ইফতার ও ঈদ উপহার প্রদান করতে গণমাধ্যম বিষয়ক সংগঠন ‘মিডিয়া মনিটর’ এর প্রতিনিধি দল কুড়িগ্রামে তাদের বাড়িতে যায়। এসময় আলাপচারিতায় একথা জানান ফেলানীর মা জাহানারা বেগম।

জাহানারা বেগম বলেন, ১৪ বছর হলো আমার বুকের ধন হারিয়েছি। সেদিন আমি নিজ হাতে মেয়েকে সাজিয়ে দিয়েছিলাম। বাড়িতে আসলে বিয়ে হওয়ার কথা ছিল আমার মেয়ের। কিন্তু সেটি আর হলো না। মেয়েকে ফেরত পেলাম না। চিরদিনের জন্য আমার মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে বিএসএফ। আমার মেয়েটাকে অনেক কষ্ট দিয়ে মেরেছে। কিন্তু এতবছর হয়ে গেলেও আমি ন্যায়বিচার পাইনি।

সেদিনের স্মৃতিচারণ করে কান্নাজড়িত কণ্ঠে ফেলানীর মা বলেন, আমি সেসময় ভারতে ছিলাম। মেয়েকে বিয়ে দেওয়ার জন্য বাড়িতে আনা হচ্ছিল। তবে তাকে ছাড়তে আমার মন চাইছিল না, বলেছিলামও। কিন্তু মেয়ে আমাকে বুঝিয়ে বলল, তুমি এমনিতেই চিন্তা করতেছ। কিছু হবে না। শুভকাজের উদ্দেশ্যে আসায় আমি আর বেশি কিছু বলিনি। সেই যে আমি মেয়েকে সাজিয়ে দিলাম, আর আমার বুকে পেলাম না।

প্রতিবেদকের সাথে সাক্ষাৎকারের জন্য একত্রিত ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ
শহীদ ফেলানির পরিবারের সাথে সাংবাদিকদের ইফতার ও ঈদ উপহার প্রদান

আওয়ামী লীগ সরকারের সময় ভারতের প্রতি নতজানু নীতির কারণে বিচার পাননি জানিয়ে ফেলানীর মা বলেন, আওয়ামী লীগ সরকার ইচ্ছা করেই এই হত্যাকাণ্ডের বিচার করেনি। ১৪ বছর কম সময় নয়। সরকার চাইলে আরও অনেক আগেই বিচার সম্ভব ছিল। এখন নতুন সরকার এসেছে। ফেলানী হত্যকাণ্ডের বিচার নিশ্চিত করার জন্য তাদের কাছে অনুরোধ করছি। আমার মেয়ের হত্যার বিচার হলে সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ হবে। খুনি দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি পেলে আর কেউ অন্যায়ভাবে কোন মায়ের বুক খালি করার সাহস পাবে না।

জাহানারা বেগম বলেন, বিজিবি আমাদের পরিবারের পাশে শুরু থেকেই ছিল। ফেলানীর বাবাকে একটি দোকান করে দিয়েছিল। আমাদের অনেক কঠিন সময় গিয়েছে। ছেলে-মেয়েদের অনেক কষ্ট করে পড়াশোনা করিয়েছি। এখন সরকার যেন আমার ছেলে-মেয়েদেরকে যোগ্যতা অনুযায়ী চাকরির ব্যবস্থা করে দেয়, সেই অনুরোধ করছি।

ফেলানীর পরিবারের সাথে ইফতার ও ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে গণমাধ্যম বিষয়ক সংগঠন মিডিয়া মনিটর এর প্রধান সমন্বয়ক ও ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটির সভাপতি আহসান কামরুল, মিডিয়া মনিটরের সমন্বয়ক নাজমুল হাসান, বিজিবির মিডিয়া কনসালটেন্ট সাঈফ ইবনে রফিক, লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) সহকারী পরিচালক মো. মিজানুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহ্ মো. শাকিল আলম ফেলানীর বাবার দোকানে অর্ধলক্ষাধিক টাকার মালামাল কিনে দেন। বিজিবির উদ্যোগে এ দোকানটি করে দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন ফেলানীর বাবা মো. নুরুল ইসলাম।

Tags: ফেলানীফেলানী হত্যামিডিয়া মনিটরসীমান্তসীমান্তে হত্যা
Previous Post

ইঞ্জিন বিকল হয়ে মাঝপথে আটকে আছে ট্রেন, ভোগান্তি যাত্রীদের

Next Post

সাময়িক বরখাস্ত হলেন ডিআইজি মোল্যা নজরুল ও এসপি মান্নান

Next Post
দুইজন পুলিশ কর্মকর্তা, একজন সাময়িক বরখাস্ত হয়েছেন, ছবি দুইটি।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাময়িক বরখাস্ত হলেন ডিআইজি মোল্যা নজরুল ও এসপি মান্নান

আত্মবিশ্বাসী যুবক সেলফি তোলার জন্য প্রস্তুত, আধুনিক পোশাক ও সানগ্লাস পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘প্রতিযোগিতা নয়, রাজত্ব করি'-কী ইঙ্গিত দিলেন শাকিব!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT