চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানুষ যখন ভালো থাকে, সেটাই আমার সব থেকে বড় আনন্দ: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:00 অপরাহ্ন 04, নভেম্বর 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী ট্রেনের উদ্বোধন করেন, উপস্থিত কর্মকর্তারা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার আমিত্ব বলে কিছু নেই কারণ আমি নিজেকে উৎসর্গ করেছি এদেশের মানুষের কল্যাণে। মানুষ যখন ভালো থাকে সেটাই আমার সব থেকে বড় আনন্দ। আমার মনে হয় আমার বাবার আত্মাটাও শান্তি পাবে। আমি বঙ্গবন্ধু কন্যা সেটাই আমার পরিচয়। আর কিছু না।

শনিবার ৪ নভেম্বর মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের উদ্বোধনকালে তিনি এমব কথা বলেন। এসময় মেট্রোরেলের বগিতে এক আবেগঘন মুহূর্ত তৈরী হয়। মেট্রোরেলে করে যাত্রা শুরুর পরই প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন সাংবাদিকরা।

অনেক বিশ্বনেতাদের মতো বলা হয়ে থাকে প্রধানমন্ত্রীকে কিন্তু তিনি কার সাথে নিজের মিল খুঁজে পান জানতে চাইলে তিনি বলেন, ‘আমি বঙ্গবন্ধু কন্যা সেটাই আমার পরিচয়।’

জাতি নতুন কিছু পেতে চাচ্ছে কিনা এমন প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, এখন লক্ষ্য স্মার্ট জনগন করে তোলা। শিক্ষায়-দীক্ষায় জ্ঞানে-বিজ্ঞানে উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে চাই। দেশকে উন্নত করতে চাই। সেই প্রেক্ষিতে পরিকল্পনা তৈরি করেছি। বাংলাদেশ কারো কাছে হাত পাতবে না। সম্মানের সাথে চলবে। কারণ জাতির পিতার নেতৃত্বে মুক্তিযোদ্ধে বিজয় অর্জন করেছি। বিজয়ী জাতি হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে তুলবো।

এসময় মেট্রোরেলযোগে আগারগাঁও থেকে মতিঝিলে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দুপুর ২টা ৪০ মিনিটে মেট্রোরেলের আগারগাঁও টু মতিঝিল অংশের উদ্বোধন করেন তিনি। এরপর আধুনিক এই নগর গণপরিবহনে চেপে বসেন প্রধানমন্ত্রী। মাত্র ২৫ মিনিটে আগারগাঁও থেকে মতিঝিলে পৌঁছান তিনি। মতিঝিল স্টেশনে নেমে আরামবাগে আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় জনসভার উদ্দেশে রওনা দেন তিনি।

 

উল্লেখ্য, মেট্রোরেল চালুর মধ্য দিয়ে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ কিলোমিটার দূরত্বের পথ মাত্র ৩৮ মিনিটে পার হতে পারবেন যাত্রীরা। এলিভেটেড লাইন হওয়ায় রাজধানীর চিরচেনা যানজটে পড়তে হবে না যাত্রীদের। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো পথের জন্য ভাড়া গুণতে হবে ১০০ টাকা। অবশ্য শুরুতে আগারগাঁও থেকে মতিঝিল অংশের সবগুলো স্টেশনে মেট্রোরেল থামবে না। চলবে সকাল থেকে রাত অবধি।

জানা গেছে, এমআরটি লাইন-৬ প্রকল্পটি ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে ১৯ হাজার ৭১৮ কোটি টাকা ঋণ সহায়তা দিচ্ছে জাইকা। বাকি ১৩ হাজার ৭৫৩ কোটি ৫২ লাখ টাকা বহন করছে বাংলাদেশ সরকার। মেট্রোরেল নির্মাণ প্রকল্পটি ২০১২ সালের ১৮ ডিসেম্বর একনেকে অনুমোদন দেওয়া হয়।

২০১৩ সালের ফেব্রয়ারিতে জাইকার সাথে চুক্তি সই হয়। প্রথমে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-৬ নির্মাণের কথা ছিল। যাত্রীদের সুবিধা বিবেচনায় সেটি কমলাপুর পর্যন্ত সম্প্রসারণ করতে অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত দূরত্ব এক দশমিক ৬ কিলোমিটার।

বর্তমানে বর্ধিত অংশের অর্থাৎ মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের কাজ চলছে। যদিও নির্মাণকাজের শুরুতে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল নির্মাণে ব্যয় ধরা হয়েছিল ২১ হাজার ৯৮৫ কোটি টাকা। গত ৩১ অক্টোবর পর্যন্ত উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত অংশের বাস্তব কাজ শেষ হয়েছে ৯৮ দশমিক ০৮ শতাংশ।

Tags: প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী শেখ হাসিনামতিঝিল পর্যন্ত মেট্রোরেলের উদ্বোধন
Previous Post

পাঠান-জওয়ানকেও ছাপিয়ে যাবে শাহরুখের ‘ডাংকি’!

Next Post

রাঙ্গামাটিতে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২

Next Post
রাঙ্গামাটিতে বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাঙ্গামাটিতে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনে ভোটগ্রহণের জন্য নিরাপত্তা ব্যবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনে ভোটগ্রহণ ৫ নভেম্বর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT