চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গালিগালাজে আমি দমে যাবার মানুষ নই: এনসিপি নেত্রী মনিরা শারমিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:32 পূর্বাহ্ন 17, জানুয়ারি 2026
in - সেমি লিড, রাজনীতি
A A

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেছেন, গালিগালাজে আমি দমে যাবার মানুষ নই।

সাম্প্রতিক সময়ের একটি ঘটনা নিয়ে ফেসবুকে নিজের অবস্থান ব্যক্ত করে এমন মন্তব্য করেছেন তিনি।

এর আগে, গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের সংবাদ সম্মেলনে দলের নির্বাচনী পরিচালনা কমিটির সেক্রেটারি হিসেবে উপস্থিত ছিলেন মনিরা শারমিন।

মঞ্চে তার উপস্থিতি নিয়ে জোটের শরিক কারো সমালোচনা চোখে না পড়লেও জোট ছেড়ে আসা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা সমালোচনায় মুখর হয়ে ওঠেন।

বিশেষ করে মঞ্চে উপস্থিত থাকা মনিরা শারমিনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ‘বেপর্দা নারী’ থাকাকেও জোট ত্যাগের উল্লেখযোগ্য কারণ হিসেবে মন্তব্য করেন।

এ ঘটনায় মনিরা শারমিন বলছেন, তিনি দমে যাবার পাত্র নন। নিজের ‘জায়গা’ কখনও ছাড়বেন না বলেও উল্লেখ করেছেন তিনি।

মনিরা শারমিনের ফেসবুক পোস্টে বলেন, গতকাল থেকে আজ পর্যন্ত আমি বাংলাদেশের রাজনৈতিক চরিত্র দেখার সুযোগ পেলাম। এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালনের অংশ হিসেবে চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সেক্রেটারি হিসেবে আমি জোটের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলাম। অন্যান্য দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রেসিডেন্ট-সেক্রেটারিও উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান আসিফ মাহমুদ তার জন্য সংরক্ষিত আসন ছেড়ে দিয়ে আমাকে বসতে বললেন। কারণ, অতিরিক্ত চেয়ার ছিল না। কে যেন একটা চেয়ার এনে দিলে তিনি দূরে বসলেন। অবাক হয়ে খেয়াল করলাম, একটা নারীবিবর্জিত হল রুম।স্বাভাবিকভাবেই, যেহেতু সেখানে কোন নারী ছিল না, খানিকটা ইতস্তত লাগছিল। তবে সেখানে সকলেই বিভিন্ন দলের রাজনৈতিক কর্মী, আমিও একটি রাজনৈতিক দলের কর্মী হিসেবে সেখানে আমি উপস্থিত ছিলাম।

শারমিন বলেন, মনে মনে ভাবছিলাম, মঞ্চে উপবিষ্ট এই আমাকে দেখে বাংলাদেশের নারীরা রাজনীতি করার সাহস পাবে। রাজনীতি মানে রাজনীতি। যোগ্যতা বিচারে যদি আমি গুরুত্বপূর্ণ হই, আমার সাথে বসতে হবে বৈকি! লৈঙ্গিক পরিচয় বিবেচনায় আমাকে বাতিলের খাতায় ফেলা যাবে না। আমি বাংলাদেশের ৫১ শতাংশ জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করেছি।

তিনি বলেন, ঐক্যবদ্ধ জোট যেহেতু আদর্শিক জোট নয়, আর এনসিপিও কোন আদর্শিক রাজনীতি করে না, ফলত এনসিপির পক্ষ থেকে নারী সদস্য সংবাদ সম্মেলনে থাকবে— এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু আসল চিত্র দেখলাম, প্রেস কনফারেন্স থেকে বের হয়ে। এহেন গালিগালাজ নাই যা আমার জন্য ব্যবহৃত হয়নি। এটা অত্যন্ত দুঃখজনক। তবে আমি ভয় পাই না। আজকে আমার এই অবস্থান আমার নিজের যোগ্যতায় অর্জন করা। গালিগালাজে আমি দমে যাবার মানুষ নই।

নারীদের রাজনীতিতে আসতে হবে। তাদের অস্তিত্ব রক্ষার জন্যই আসতে হবে। ফতোয়া জারি করে নারীদের পিছিয়ে রাখার সুযোগ নাই। যারা ৫১ শতাংশ জনগোষ্ঠীকে বাদ দিয়ে বাংলাদেশে রাজনীতি করার কথা ভাবে ও রাষ্ট্রক্ষমতায় যাবার স্বপ্ন দেখে, তাদের আকাশ-কুসুম কল্পনা দেখে আমার করুণা হয়।

আমি আপনার প্রতিনিধি হয়ে কথা বলব, বলতেই থাকব, কিন্তু জায়গা ছাড়ব না। হয়ত এই যাত্রায় আমি একা, কিন্তু ইতিহাস বিচার করবে আমি ঠিক পথে ছিলাম কিনা।

Tags: জাতীয় নাগরিক পার্টিজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬
Previous Post

বেতন কমিশনের প্রতিবেদন জমা হবে ২১ জানুয়ারি

Next Post

গাজায় ‘শান্তি বোর্ড’ গঠন: টনি ব্লেয়ার ও জ্যারেড কুশনারকে মনোনয়ন ট্রাম্পের

Next Post
প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার

গাজায় ‘শান্তি বোর্ড’ গঠন: টনি ব্লেয়ার ও জ্যারেড কুশনারকে মনোনয়ন ট্রাম্পের

একদিন বিশ্বকাপ খেলবে বাংলাদেশ, আশাবাদী ফিফা সভাপতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT