চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাকসু’র নির্বাচন নিয়ে প্রতিশ্রুতিবদ্ধ উপাচার্য

আল-মামুন আশিক by আল-মামুন আশিক
8:32 অপরাহ্ন 28, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, জনপদ, রাজশাহী, শিক্ষা
A A
উপাচার্য ও অন্যান্য কর্মকর্তাদের রাকসু নির্বাচন বিষয়ক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) এর নির্বাচন নিয়ে আমাদের সংকল্প দৃঢ়। আমরা এটা করব। ফলে, এ ব্যাপারে আমাদের আগ্রহ কতটুকু বা আন্তরিকতা কতটুকু এ নিয়ে কোনো প্রশ্ন নেই। আমি রাকসুর নির্বাচন নিয়ে পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ।’

শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে আয়োজিত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় এসব তিনি কথা বলেন।

রাকসু নির্বাচনের প্রস্তুতি বিষয়ে তিনি আরও বলেন, আমি একক সিদ্ধান্ত নিতে চাই না। সব স্টেক হোল্ডারদের সাথে বসেই সিদ্ধান্ত নেব। আমি মনে করি একক কোনো সিদ্ধান্ত কল্যাণ বয়ে আনে না। এ বিষয়ে আমার একটা রূপরেখা রয়েছে। সর্বপ্রথম সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনগুলোর সাথে আলোচনা করব। আমি তাদের পর্যালোচনা তুলে ধরব। এ নিয়ে আমরা আগামী সপ্তাহের ভিতরেই বসব। এর পরে ক্যাম্পাসের সকল দলীয় রাজনৈতিক সংগঠন সমূহ ও আমাদের ছাত্র সমন্বয়ক যারা আছে তাদের নিয়ে আলোচনা করব। সকলের সাথে কথা বলেই একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে কাজ শুরু করব।’

বিগত দিনের ছাত্র রাজনীতির ভয়ংকর চিত্র তুলে ধরে রাবি উপাচার্য বলেন, ‘ছাত্র রাজনীতি বন্ধ ও বিরুদ্ধে যে মতামত তৈরি হয়েছে এটাকে আমার কাছে রাজনীতির বিরুদ্ধে মতামত নয় এটি অপরাজনীতির বিরুদ্ধের মতামত। আমাদের দীর্ঘ যে রাজনৈতিক চর্চা ছিল এটাকে কোনোভাবে রাজনীতি বলা যায় না। এটা মাফিয়াতন্ত্র এবং সিন্ডিকেট। ছাত্ররা রাজনীতি বন্ধের কথা বলে এটা তাদের উপরে হওয়া নির্যাতনের অভিজ্ঞতা থেকেই বলে। এসব বিষয়ে একটা সিদ্ধান্তে এসে একটা বিরতির পরেই রাকসুর নির্বাচন কর্মপন্থায় আসব।’

বিশ্ববিদ্যালয়ে গণমাধ্যমকর্মীদের স্বাধীনভাবে কাজ করার প্রসঙ্গে উপাচার্য বলেন, ‘স্বাধীন সাংবাদিকতায় গণমাধ্যম কর্মীদের ওপরে প্রশাসন তরফ থেকে কোনো চাপ সৃষ্টি করা হবে না। যদি কোনো প্রকার চাপ সৃষ্টি হয় শুধু আমার কান পর্যন্ত পৌঁছে দিলেই হবে। আমি এ গুলো বরদাস্ত করব না। আপনারা আমাদের ইতিবাচক-নেতিবাচক সংবাদ দেশে ছড়িয়ে দেবেন।’

বিশ্ববিদ্যালয়ে অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দুর্নীতির প্রসঙ্গে উপাচার্য বলেন, ‘কিছু প্রকল্পে সীমিত পরিসরে কাজ চলছে, আবার কিছু জায়গায় বন্ধও রয়েছে। কোনো নির্মাণ কাজ বিষয়ে অনিয়মের প্রশ্ন উত্থাপিত হলে তা যাচাই-বাছাই করে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া কামারুজ্জামান হলে দুর্নীতির বিষয়ে আমাদের কথা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে আমরা আবারো বসব।’

গত ১৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলে সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রাধ্যক্ষের বিরূপ মন্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ওইদিনের তার বক্তব্যের রেকর্ডটি পুরোপুরি শুনতে চেয়েছিলাম। তবে, এখনো সে বক্তব্যটা শোনা সম্ভব হয়নি। তবুও আমি বলছি পরবর্তীতে আর কখনো এমন পরিবেশ যেন সৃষ্টি না হয় সে বিষয়ে নির্দেশনা দিয়েছি।’

এ সময় গণমাধ্যম কর্মীদের প্রশ্নোত্তরে উপাচার্য ক্যাম্পাসে রাজনীতির গুণগতমানের উন্নয়ন, বিশ্ববিদ্যালয়ে সেশন জট নিরসন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সুচিকিৎসা, আবাসিক হলগুলোতে আসন বণ্টন ও সেখানে খাবারের মান উন্নয়নসহ অন্যান্য বিষয়ে আলোচনা করেন। আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামাণিক, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান, অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান, আরবি বিভাগের অধ্যাপক ইফতিখারুল আলম মাসুদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী নগরীতে কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Tags: রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্প
Previous Post

জুলাই-আগস্ট হত্যায় অভিযুক্তদের বিচারের কথা বললেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন

Next Post

জনগণের আস্থা ধরে রাখতে সংস্কারের রোডম্যাপ স্পষ্ট করতে তারেক রহমানের আহ্বান

Next Post
হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ বৈরুতে ইসরাইলি হামলায় নিহতের প্রতিবাদে জনসমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

জনগণের আস্থা ধরে রাখতে সংস্কারের রোডম্যাপ স্পষ্ট করতে তারেক রহমানের আহ্বান

গোপালগঞ্জে শেখ হাসিনার জন্মদিন উদযাপন, পুলিশ বাধা প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জে শেখ হাসিনার জন্মদিন পালনে পুলিশের বাধা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT