চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হাইজিন ফর অল, পাওয়ার ফর হার’ হারপুন লিক্যুইডের সচতনতামূলক ক্যাম্পেইন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:50 অপরাহ্ন 18, নভেম্বর 2024
in কর্পোরেট নিউজ
A A
হাইজিন সচেতনতামূলক ক্যাম্পেইন, নারীর জন্য স্বাস্থ্য সচেতনতা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব টয়লেট দিবস উপলক্ষ্যে মানুষকে স্বাস্থ্যসম্মতভাবে টয়লেট ব্যবহারে সচেতন করতে “হাইজিন ফর অল, পাওয়ার ফর হার” ক্যাম্পেইন করছে কাজী এন্টারপ্রাইজেস লিমিটেড এর টয়লেট ক্লিনার ব্র্যান্ড হারপুন। এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য হলো দেশে শতভাগ নারীবান্ধব ও হাইজিন সমৃদ্ধ টয়লেট নিশ্চিত করণে মানুষকে উদ্বুদ্ধ করা।

প্রতিটি মানুষেরই চলতি পথে জরুরি ভিত্তিতে টয়লেটের প্রয়োজনীয়তা দেখা দেয়। কিন্তু বেশিরভাগ সময় অস্বাস্থ্যকর টয়লেটের কারণে নানা দুর্ভোগের সম্মুখীন হতে হয়। এছাড়াও দেশের বেশিরভাগ স্কুলে ছেলে-মেয়েদের জন্য আলাদা স্বাস্থ্যসম্মত টয়লেটের সুবিধা নেই। ফলে অস্বাস্থ্যকর টয়লেট ব্যবহারে আমাদের কোমলমতি শিশুরা নানা অসুখে আক্রান্ত হচ্ছে।

দেশে শতভাগ স্যানিটেশন নিশ্চিত হলেও শতভাগ হাইজেনিক স্যানিটেশন নিশ্চিত হয়নি। এই সমস্যা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে এগিয়ে এসেছে হারপুন টয়লেট ক্লিনার। স্বাস্থ্যসম্মত টয়লেটের গুরুত্ব, হাইজেনিক উপায়ে টয়লেট ব্যবহার এবং টয়লেট হাইজিন রাখা নিয়ে মানুষকে সচেতন করতে “হাইজিন ফর অল, পাওয়ার ফর হার” ক্যাম্পেইন শুরু করেছে।

এই ক্যাম্পেইন এর অংশ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের পাশাপাশি হারপুন এর পক্ষ থেকে রাজধানীর গুলশান, বনানী, ধানমন্ডি ,উত্তরা, মিরপুর,মোহাম্মদপুরসহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষকে সরাসরি স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহারের গুরুত্ব সম্পর্কে অবহিত করছে। আমাদের এই ক্যাম্পেইন এর মূল উদ্দ্যেশ হচ্ছে ,মানুষকে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করা এবং সবসময় টয়লেট ব্যবহারের উপযোগী করে রাখার সঠিক উপায় সম্পর্কে জানানো। বিশেষ করে নারীদের জন্য প্রপার এবং হাইজেনিক স্যানিটেশন যে কতটা গুরুত্বপূর্ণ সেটা সম্পর্কে সবাইকে আলোকিত করাই এই ক্যাম্পেইনের অন্যতম লক্ষ্য।

“হাইজিন ফর অল, পাওয়ার ফর হার” ক্যাম্পেইন সম্পর্কে কাজী এন্টারপ্রাইজেস লিমিটেড এর চেয়ারম্যান কাজী নাজমুল আবেদীন বলেন, দেশে বর্তমানে অধিকাংশ মানুষ টয়লেট ব্যবহার করছে, কিন্তু ব্যবহার উপযোগী টয়লেটের সংখ্যা অর্ধেকেরও কম। এছাড়া টয়লেটের পরিচ্ছন্নতা সম্পর্কে মানুষের সচেতনতা আরও কম। শহর থেকে গ্রাম বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য পরিচ্ছন্ন টয়লেট সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে হারপুন টয়লেট ক্লিনার।

এ প্রসঙ্গে এই প্রতিষ্ঠানটির চিফ এক্সিকিউটিভ অফিসার রফিকুল আমীন বলেন, ক্লিন এবং হাইজেনিক টয়লেট সুবিধা নিশ্চিত করা নিয়ে অনেক চ্যালেঞ্জ রয়েছে। বিশেষ করে ঘরের বাইরে হাইজেনিক টয়লেটের অভাবে নারীদের অনেক বেশি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। আমরা সেই চ্যালেঞ্জগুলো সমাধানে নিজেদের জায়গা থেকে নানা ধরনের উদ্যোগ নিয়ে সর্বত্র কাজ করে যাচ্ছি। আমরা মানুষকে বোঝাতে চাই যে শুধু টয়লেট ব্যবহার করলেই হবে না, স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করতে হবে।

কাজী এন্টারপ্রাইজেস লিমিটেড এর হারপুন টয়লেট ক্লিনার ব্র্যান্ড বাংলাদেশে পরিষ্কার ও জীবাণুমুক্ত টয়লেট ব্যবহারের সচেতনতায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। সামাজিক দায়বদ্ধতা থেকে হারপুন বর্তমানে সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও শিশুদের জন্য হাইজেনিক টয়লেট সুবিধা নিশ্চত করতে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে।

Tags: ক্যাম্পেইনবিশ্ব টয়লেট দিবস
Previous Post

বেনাপোল দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু

Next Post

করাইল বস্তি এলাকায় যৌথবাহিনীর অভিযানে আটক ৯

Next Post
করাইল বস্তি এলাকায় যৌথবাহিনীর অভিযান, আটক ৯ জন. Channel i News - চ্যানেল আই নিউজ

করাইল বস্তি এলাকায় যৌথবাহিনীর অভিযানে আটক ৯

তিতুমীর কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও তিতুমীরের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT