চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ের একমাসের মাথায় স্ত্রীকে হত্যা করে থানায় স্বামীর আত্মসমর্পণ

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
1:02 অপরাহ্ন 18, ফেব্রুয়ারি 2023
in - সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A
কেটয়ালী থানা, দিনাজপুর, বাংলাদেশ, পুলিশ প্রশাসন. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরে এক নববধূকে হত্যার পর মরদেহ ওয়্যারড্রবে রেখে থানায় আত্মসমর্পণ করেছে স্বামী মনোয়ার হোসেন (৩৩)।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে শহরের ঘাসিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে রাত সোয়া ১০টার দিকে মনোয়ার হোসেন কোতোয়ালি থানায় আত্মসমর্পণের পর ঘটনাটি জানাজানি হয়।

জানা যায়, নিহত নববধুর নাম সুমাইয়া আক্তার হাসি (২৭)। তিনি বীরগঞ্জ উপজেলার সুজালপুর কলেজপাড়া এলাকার আব্দুল খালেকের মেয়ে। স্বামী মানোয়ার হোসেন দিনাজপুর শহরের ছোট গুড়গোলা এলাকার মৃত শেখ আব্দুল মজিদের ছেলে। পেশায় তিনি মোবাইল ফোন ব্যবসায়ী। দিনাজপুর জেলা কারাগারের রেইবো সুপার মার্কেট-২ এ তার মোবাইল ফোন বিক্রয়ের দোকান রয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘মনোয়ার হোসেন জানিয়েছে, শুক্রবার ভোর ৩টা থেকে ৪টার দিকে সেই এই ঘটনা ঘটিয়েছে। পারিবারিক কলহের কারণে স্ত্রীকে হত্যা করেছে বলে স্বীকার করেছেন তিনি।’

মরদেহ উদ্ধার করে সুরত হাল শেষে ময়নাতদন্তের জন্য রাতেই দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. জিন্নাহ আল মামুন জানান, ‘মনোয়ার হোসেনের সঙ্গে গত ২০ জানুয়ারি বিয়ে হয় সুমাইয়া আক্তার হাসির। দু’জনেরই এটি দ্বিতীয় বিয়ে। বিয়ের পর তারা দিনাজপুর শহরের ঘাসিপাড়া (জেল খানার পেছনে) একটি বাড়িতে ভাড়া থাকতেন। সেই বাড়িতেই শুক্রবার ভোরে স্ত্রী সুমাইয়া আক্তার হাসিকে গলাটিপে হত্যা করে লাশ ওয়্যারড্রবের ভেতর রেখে দেন স্বামী মনোয়ার হোসেন। এরপর রাত ১০টা ১০ মিনিটে কোতোয়ালি থানায় নিজেই হাজির হয়ে স্ত্রীকে হত্যার কথা জানায় মনোয়ার। পুলিশ রাতেই ওই বাড়িতে গিয়ে ওয়্যারড্রব থেকে সুমাইয়া আক্তার হাসির লাশ উদ্ধার করে।’

অন্যদিকে এর পেছনে আরও অন্য কোনো রহস্য আছে কিনা, খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ মানোয়ারের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। অধিক তদন্তের জন্য মানোয়ারের বিরুদ্ধে আদালতে রিমান্ড চাওয়া হবে বলেও পুলিশ জানায়।

Tags: কোতোয়ালি থানাদিনাজপুর
Previous Post

শহীদ শামসুজ্জোহার সমাধিতে রাবিসাস’র শ্রদ্ধা

Next Post

স্ত্রীর সঙ্গে পরকিয়া সন্দেহে ফার্নিচার কারিগরকে হত্যা, গ্রেপ্তার ২

Next Post
নিহত ব্যক্তির ছবি, ফার্নিচার কারিগর, হত্যাকাণ্ডের সন্দেহে গ্রেপ্তার. Channel i News - চ্যানেল আই নিউজ

স্ত্রীর সঙ্গে পরকিয়া সন্দেহে ফার্নিচার কারিগরকে হত্যা, গ্রেপ্তার ২

বাংলাদেশ পুলিশ কর্মকর্তা, আনুষ্ঠানিক পোশাক পরা, স্থির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাওয়ার্ড শোতে হৃদরোগে আক্রান্ত, প্রয়াত বলিউড শিল্পী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT