চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন, আরেক স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:36 অপরাহ্ন 01, আগস্ট 2023
in অপরাধ, জনপদ, ময়মনসিংহ
A A
আসামি গ্রেফতার, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ মহিউদ্দিন আহাম্মদ, ময়মনসিংহ প্রতিনিধি

স্ত্রী হত্যার দায়ে ময়মনসিংহ সদরের ফকিরাকান্দা বয়রা পশ্চিমপাড়ার ফখরুল ইসলাম নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এরআগে সে তার আরেকজন স্ত্রী’কে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিল। মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে ময়মনসিংহ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মমতাজ পারভীন এ আদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, অভিযুক্ত ফখরুল ইসলাম ২০১২ সালের ২৬ মার্চ বিকেলে নিজ বসতঘরে ঘুমিয়ে থাকা স্ত্রী শিরিনাজ বেগমকে বটি দিয়ে জবাই করে হত্যা করে। এর পূর্বে ২০০১ সালের ১৬ আগস্ট তার দ্বিতীয় স্ত্রী কানিজ ওরফে তানিয়াকে হত্যার দায়ে ১৩ সেপ্টেম্বর ২০০৩ সালে তার যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। উক্ত মামলায় হাইকোর্ট থেকে জামিন নিয়ে প্রথম স্ত্রী শিরিনাজকে ঘুমন্ত অবস্থায় জবাই করে হত্যা করে।

মামলা চলাকালে অভিযুক্ত নিজেকে অপ্রকৃতস্থ দাবি করলে আদালতের নির্দেশে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত বোর্ড বিভিন্ন পরিক্ষা-নীরিক্ষা শেষে তাকে সুস্থ ঘোষণা করে।

একইসঙ্গে ২০০১ সালের মামলার ঘটনার সময় সে অপ্রকৃতস্থ ছিল মর্মে দাবি করলে পাবনা মানসিক হাসপাতাল থেকে কাগজপত্র সংগ্রহ করে আদালত অবগত হয়, ওই সময়কালেও সে স্বাভাবিক ছিল বিধায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি না করে ফেরত পাঠায়।

যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত অবস্থায় জামিনে মুক্তি পেয়ে অভিযুক্ত দ্বিতীয় বার একই ধরনের অপরাধ করেছে, তাই ১৮৬০ সালের দণ্ডবিধির ৩০৩ ধারায় নির্ধারিত বিধান অনুসারে একমাত্র শাস্তি মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবি বীর মুক্তিযোদ্ধা কবীর উদ্দিন ভূঁইয়া ও অভিযুক্তের পক্ষে কোন আইনজীবি না থাকায় রাষ্ট্র নিয়োজিত মোকাম্মেল হক শাকিল মামলাটি পরিচালনা করেন।

 

 

 

Tags: ময়মনসিংহমৃত্যুদণ্ডস্ত্রী হত্যাস্বামী
Previous Post

আল নাসের শীর্ষে, ‘খুশি’ রোনালদো

Next Post

পর্তুগালের বিদায়, শেষ ষোলোতে যুক্তরাষ্ট্র

Next Post
বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের নারীদের ফুটবল ম্যাচের উত্তেজনাপূর্ণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্তুগালের বিদায়, শেষ ষোলোতে যুক্তরাষ্ট্র

বিশ্ববিদ্যালয় ছাত্রদের ভিড়, পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু. Channel i News - চ্যানেল আই নিউজ

পুকু‌রে ডু‌বে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT