চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গভীর রাতে স্বামীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্ত্রী আটক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:44 অপরাহ্ন 02, আগস্ট 2022
in জনপদ, টাঙ্গাইল
A A
নিরাপত্তা বাহিনী ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে স্বামী আবু সাইদ সেন্টুকে হত্যার অভিযোগে স্ত্রী হৃদয় বানুকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার সাড়ে ১১ টায় র‌্যাব-১২ এর ৩ নং কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।

আবু সাইদ সেন্টু টাঙ্গাইল সদর উপজেলার তারটিয়া গ্রামের মৃত ওমর আলী খানের ছেলে। হৃদয় বানুর বাবার বাড়ি হবিগঞ্জে।

মেজর মোহাম্মদ আনিসুজ্জামান জানান, দুই বছর আগে সেন্টু সৌদি আরবে থাকাকালীন তার প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে হৃদয় বানুকে বিয়ে করেন। বিয়ের চার মাসের মধ্যে হৃদয় বানু সন্তান সম্ভাবনা হয়ে পরেন। সাত মাস পর দেশে চলে আসেন। হৃদয় বানু দেশে এসে গাজীপুরের টঙ্গীতে সেন্টুর বড় ভাই খোরশেদের ভাড়া বাসায় উঠেন। এক মাস পর সেন্টু দেশে চলে আসেন। টঙ্গীতেই হৃদয় বানু কন্যা সন্তান জন্ম দেয়। গত দুই ৬মাস আগে তারা টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকা ধোপাপাড়া এলাকায় বাসা ভাড়া নেয়। সেখানে হৃদয় বানু বসবাস কররেও সেন্টু মাঝে মাঝে আসতো। হৃদয় বানুর ভরণপোষন ও ঠিক মতো যোগাযোগ করতেন না। এতে হৃদয় বানুর স্বামীর প্রতি রাগ ও ক্ষোভ সৃষ্টি হয়।

তিনি আরও জানান, গত ২৭ জুলাই রাত ৯ টায় সেন্টু হৃদয় বানুর বাসায় গিয়ে বিদেশ যাওয়ার বিমানের টিকিটের কথা বলে ২৫ হাজার টাকা দাবি করেন। রাতেই হৃদয় বানু তার বাবার বাড়ি থেকে বিকাশের মাধ্যমে ২৫ হাজার টাকা সেন্টুকে দেন। টাকা পেয়ে সেন্টু বাড়ি চলে যেতে চাইলে তাকে বাঁধা দেন। এক পর্যায়ে দুজনের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। রাত ২টার দিকে দুজনে একত্রে বিছানায় শুয়ে থাকেন। সেন্টু ঘুমিয়ে পড়লে হৃদয় বানু পেটের মধ্যে ছুরিকাঘাত করেন। এরপর শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যান। সকালে তাদের শিশু মেয়ের কান্নার শব্দ পেয়ে পাশের ভাড়াটিয়া ঘরে গেলে  সেন্টুর মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে। ২৯ জুলাই সেন্টুর প্রথম স্ত্রী নাহিদা খানম বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন।

মেজর মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, হবিগঞ্জ বাপের বাড়ি থেকে সোমবার রাতে হৃদয় বানুকে গ্রেপ্তার করা হয়। আজকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Previous Post

বিএনপি’র শাসনামলে দিনে ১৩-১৪ ঘণ্টা লোডশেডিং ছিল: কাদের

Next Post

রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ১

Next Post
রোহিঙ্গা ক্যাম্পের ঝুঁকিপূর্ণ বসতি ও এক গাছের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ১

বিপিএল নতুন ফ্র্যাঞ্চাইজির জন্য বিসিবির প্রেস কনফারেন্স. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএল: নতুন ফ্র্যাঞ্চাইজির খোঁজে বিসিবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT