চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্ত্রীকে লাথি মেরে হত্যার অভিযোগে স্বামী আটক

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
10:10 অপরাহ্ন 17, সেপ্টেম্বর 2022
in - সেমি লিড, অপরাধ, কক্সবাজার
A A
আটক স্বামী, স্ত্রী হত্যার অভিযোগে গ্রেফতার, পুলিশি অভিযান চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পারিবারিক কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রীর তলপেটে লাথি মারায় অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে মৃত্যুর অভিযোগে স্বামীকে আটক করা হয়েছে। গত শুক্রবার রাত ১০টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে ঘটনাটি ঘটেছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পরপরই স্ত্রী পারভীন আক্তার (২১) কে প্রতিবেশিরা কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। ঘটনার ১৪ ঘন্টা পর শনিবার দুপুর ১২টার দিকে চিকিৎসা চলাকালে মারা যান পারভীন আক্তার। মৃত্যুর খবর শুনে স্থানীয় লোকজন স্বামী মোহাম্মদ সোহেল (২৭)কে পাকড়াও করে পুলিশে সোপর্দ করেছে।

নিহত পারভীন আক্তার চকরিয়ার খুটাখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ মেধাকচ্ছপিয়ার মোখলেছুর রহমানের মেয়ে। আটক স্বামী মোহাম্মদ সোহেল কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের মফিজ আহমদের ছেলে।

স্থানীয় লোকজন আরও জানায়, রামুর সোহেলের সাথে চকরিয়ার পারভীনের বিয়ে এক বছর পূর্বে। তারা প্রথমে পারভীনের বাবার বাড়িতে থাকতো। চারমাস পূর্বে খুটাখালী বাজার সংলগ্ন শুক্কুর ড্রাইভারের কাছ থেকে বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছে। সোহেল বাজারে ঝালমুড়ি বিক্রি করতো। তাদের এখনও কোন সন্তান হয়নি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে পারভীন মারা যাওয়ার খবর শুনেই স্থানীয় লোকজন হত্যার অভিযোগে স্বামী সোহেলকে পাকড়াও করে আমাদের কাছে সোপর্দ করেছে। নিহত পারভীনের মরদেহ হাসপাতাল থেকে পুলিশ জিম্মায় নিয়ে ময়নাতদন্ত করা হবে। আটক সোহেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tags: কক্সবাজারস্ত্রীকে হত্যাস্বামী আটক
Previous Post

ইউক্রেন প্রশ্নে কি হোঁচট খেলেন পুতিন?

Next Post

প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব: বিশিষ্টজনরা

Next Post
বিশিষ্টজনদের মধ্যে আলোচনা চলাকালে মনোযোগী উপস্থিতি।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব: বিশিষ্টজনরা

মুক্তিযোদ্ধা সমাবেশে সরকারের বিরুদ্ধে ঘোষণা দিচ্ছেন বক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারকে ক্ষমতা থেকে নামাতে মুক্তিযোদ্ধা সমাবেশ থেকে ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT