চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র পাচারকালে স্বামী-স্ত্রী আটক

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
11:27 অপরাহ্ন 28, অক্টোবর 2024
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র ও স্বামী-স্ত্রী আটক. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার শহরে রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহের জন্য আনা দেশিয় তৈরী আগ্নেয়াস্ত্রের একটি চালানসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৮ অক্টোবর) রাতে কক্সবাজার শহরে বাঁকখালী নদীর ৬ নম্বর জেটি ঘাট এলাকায় এ অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকরা হলো টেকনাফ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পুরান পল্লান পাড়ার মৃত আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (৩২) ও তার স্ত্রী খুরশিদা আক্তার (২৬)।

কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ রাত সাড়ে দশটার দিকে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানান, মহেশখালী দ্বীপ থেকে স্পিডবোট যোগে সংঘবদ্ধ অপরাধী চক্রের কতিপয় সদস্য অস্ত্রের চালান নিয়ে আসছে খবরে পুলিশের একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে সন্দেহজনক একটি স্পিডবোট কক্সবাজার শহরের বাঁকখালী নদীর ৬ নম্বর জেটি ঘাট এলাকায় পৌঁছলে থামিয়ে তল্লাশী করা হয়।

এতে বোটে পাশাপাশি সিটে বসা দুইজন নারী-পুরুষের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশী করা হয়। এসময় ব্যাগের ভিতরে পাওয়া যায় দেশিয় তৈরী বিভিন্ন আকারের ৪ টি বন্দুক।

পুলিশ সুপার বলেন, আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, উদ্ধার হওয়া অস্ত্রের চালান তারা মহেশখালী থেকে সংগ্রহ করেছে। আর এসব অস্ত্র টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের সরবরাহের জন্য নিয়ে যাচ্ছিল।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান মুহাম্মদ রহমত উল্লাহ।

Tags: রোহিঙ্গা ক্যাম্প
Previous Post

উন্নত দেশগুলোকে জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পালনের আহ্বান জানালেন পরিবেশ উপদেষ্টা

Next Post

এবার প্রকাশ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি-সাধারণ সম্পাদক

Next Post
প্রকাশ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি-সাধারণ সম্পাদক. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার প্রকাশ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি-সাধারণ সম্পাদক

বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও চ্যানেল আই প্রতিনিধির সাক্ষাৎকার. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমসটেককে যুব, পরিবেশ ও জলবায়ু সঙ্কটের দিকে বেশি নজর দিতে হবে : প্রধান উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT