চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘৪২০’ নাটকের সেই হক চাচা আইসিইউতে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:10 অপরাহ্ন 28, জুন 2024
in বিনোদন
A A
বাংলাদেশের একজন ব্যক্তি আইসিইউতে ভর্তি হক চাচার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছোটপর্দার গুণী অভিনেতা সৈয়দ গোলাম সারোয়ার ওরফে হক চাচা। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২৭ জুন) সৈয়দ গোলাম সারোয়ারের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তার পুত্র বাবু। নিজের পরিচয় দিয়ে সেখানে অভিনেতার দুটি ছবিও পোস্ট করেন তিনি। একটি ছবিতে দেখা যায় হাসপাতালের বিছানায় অক্সিজেন মাস্ক পড়ে ঘুমিয়ে আছেন অভিনেতা।

ফেসবুক পোস্টে বাবু লিখেন,“আপনাদের প্রিয় অভিনেতা সৈয়দ গোলাম সারোয়ার ওরফে হক চাচার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ২৩ জুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উনি এখন আইসিইউতে আছেন। ওনার ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে, হার্ট ঠিকমতো পাম্প করছে না এবং গলব্লাডারে একটা ইনফেকশন হয়েছে।”

বাবার জন্য দোয়া চেয়ে তিনি আরো লিখেন, আমি ওনার ছোট ছেলে বাবু। আমার জানামতে উনি সবার সাথে সুসম্পর্ক রাখতেন। কেউ যদি কোনো কারণে উনার কথা-কর্মে কষ্ট পেয়ে থাকেন, তাহলে মাফ করে দিবেন। আমাকে উনি বলে রেখেছিলেন যেকোনো পরিস্থিতিতে আপনাদের সাথে যোগাযোগ রাখতে। আপনাদের দোয়া ও সাহায্য একান্তভাবে কামনা করছি।

গুণী এই অভিনেতার ফেসবুকে দেয়া এই পোস্টটি অনেকেই নিজেদের ফেসবুক দেয়ালে শেয়ার করেছেন। এরমধ্যে জনপ্রিয় অভিনেতা নাসির উদ্দিন খান শেয়ার দিয়ে লিখেছেন, “হক চাচা ভীষণ অসুস্থ। তিনি খুবই অমায়িক একজন মানুষ।” এছাড়াও শোবিজের পরিচিত অনেকেই হক চাচার অসুস্থ হওয়ার খবরটি শেয়ার করে সুস্থতা কামনা করেন।

মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত চ্যানেল আইয়ের আলোচিত ধারাবাহিক নাটক ‘৪২০’-তে ‘হক চাচা’ চরিত্রে অভিনয় করে দারুণ সাড়া ফেলেছিলেন গোলাম সারোয়ার। এক পর্যায়ে ‘হক চাচা’ নামেই সবার কাছে পরিচিতি লাভ করেন তিনি।

Tags: ৪২০আইসিইউনাটকলিড বিনোদনহক চাচা
Previous Post

কক্সবাজারে জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ৩ সদস্য গ্রেপ্তার

Next Post

কলকাতা থেকে আসা মৈত্রী এক্সপ্রেসের ধাক্কায় চুয়াডাঙ্গায় নিহত ১

Next Post
চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় নিহতের ঘটনাস্থল ও স্থানীয়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতা থেকে আসা মৈত্রী এক্সপ্রেসের ধাক্কায় চুয়াডাঙ্গায় নিহত ১

ঢাকা বাইপাস এক্সপ্রেসের উন্নয়ন প্রকল্পের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কবে চালু হচ্ছে ঢাকা বাইপাস এক্সপ্রেস, যা জানালেন কর্তৃপক্ষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT