চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেনীতে ভয়াবহ বন্যায় পানিবন্দী কয়েক লাখ মানুষ

রবিউল হক রবি by রবিউল হক রবি
9:31 পূর্বাহ্ন 25, আগস্ট 2024
in - সেমি লিড, জনপদ, ফেনী
A A
ফেনীতে বন্যার পানিতে ডুবে থাকা মানুষ ও যানবাহন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেনীতে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লোকালয়ে পানি প্রবেশ করেছে। এতে জেলার সবকটি উপজেলার মানুষ পানিবন্দী হয়ে জীবনযাপন করছে।

পরশুরাম ও ফুলগাজী উপজেলায় পানি কমতে শুরু করলেও অন্যান্য উপজেলায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এদিকে বন্যার কারণে বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে।

ঢাকা-চট্রগ্রাম জাতীয় মহাসড়কসহ জেলার বিভিন্ন আঞ্চলিক মহাসড়কে পানি উঠায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বন্যার পানি বেড়ে যাওয়ায় মানুষজন জীবন বাঁচাতে ছোট শিশুকে কোলে নিয়ে নৌকা ও বিভিন্ন বাহন করে অন্যত্র নিরাপদ স্থানে চলে যেতে দেখা যায়।

বাংলাদেশ সেনাবাহিনীসহ সরকারি বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন উদ্ধার অভিযান ও ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে। এছাড়াও হেলিকপ্টারের মাধ্যমে বন্যাকবলিত এলাকা পর্যবেক্ষণ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয়রা জানান, গত ১৯৮৮ সালে একবার ভয়াবহ বন্যায় বাড়ি ঘরে পানি উঠেছিল। এবারের বন্যা তার চেয়ে ভয়াবহ। বাড়ি ঘরে গতবারের চেয়ে বেশী পানি উঠেছে। তাই পরিবার পরিজন নিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছি। পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারনে আমরা মাসে কয়েকবার পানিতে ডুবে ভোগান্তিতে পড়ছি। আমরা ত্রাণ চাই না, স্থায়ী বাঁধ নির্মাণ চাই।

উল্লেখ, গত সোমবার (১৯ আগস্ট) দুপুর থেকে ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বিভিন্ন পুরনো ভাঙ্গন স্থান ও নতুন ভাঙ্গন স্থান দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করে। পরে বন্যার পানি অন্যান্য উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত করে।

Tags: পানিবন্দীফেনীভয়াবহ বন্যামানুষ
Previous Post

সাবেক মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজী গ্রেপ্তার

Next Post

খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি গেইট

Next Post
কাপ্তাই বাঁধের গেট খুলে পানি মুক্ত করা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি গেইট

মিয়ামির খেলোয়াড়রা গোল উদযাপন করছে, সবাই হাসছে ও আনন্দিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসিকে ছাড়াই মিয়ামির জয়, সুয়ারেজের জোড়া গোল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT