চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদিতে সীমান্তরক্ষীদের হাতে শতাধিক অভিবাসী নিহত: রিপোর্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:01 অপরাহ্ন 21, আগস্ট 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
সীমান্তে নিহত অভিবাসীদের লাশের পাশে শতাধিক মানুষ সমবেত।. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবের ইয়েমেন সীমান্তে সীমান্তরক্ষীদের হাতে শতাধিক অভিবাসীর মৃত্যুর ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।

আজ (২১ আগস্ট) সোমবার হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন সূত্রে বিবিসি জানিয়েছে, শত শত মানুষকে সৌদি সীমান্তে গুলি করে হত্যা করা হয়েছে। এদের মধ্যে যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেন পাড়ি দিয়ে আসা ইথিওপিয়ানদের সংখ্যা বেশি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গুলির আঘাতে অঙ্গ-প্রত্যঙ্গ বিচ্ছিন্ন হয়ে মহিলা এবং শিশুসহ অন্যান্য নিহত অভিবাসীদের মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। তবে সৌদি আরব এই পরিকল্পিত হত্যার অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

সৌদি সীমান্তে অভিবাসীদের ওপর গুলি চালানোর ঘটনা নতুন নয়। বিভিন্ন সময়ে সীমান্তে সীমান্তরক্ষীদের গুলিতে নিহত এবং পক্ষাঘাতগ্রস্থ হয়েছেন বহুঅভিবাসী। তবে সাম্প্রতিক ঘটনাটি গণহত্যার পর্যায়ে পরিণত হয়েছে।

জাতিসংঘের মতে, বছরে ২০০,০০০ এরও বেশি মানুষ ইয়েমেনের সমুদ্রপথে পাড়ি দিয়ে সৌদি আরব আসে। এই দীর্ঘ পথ চলাকালে অনেকেই কারাভোগ ও মারধরের শিকার হয়েছেন।

সৌদি সরকার জানায়, তারা অভিযোগগুলো গুরুত্ব সহকারে নিয়েছে। তবে তারা জাতিসংঘের পরিকল্পিত হত্যার অভিযোগকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। কারণ অভিযোগগুলো নিশ্চিত বা প্রমাণ করার জন্য কোন তথ্য বা প্রমাণ খুঁজে পায়নি তারা।

Tags: অভিবাসীসীমান্তে হত্যাসৌদি আরব
Previous Post

দুর্নীতি মামলায় সাহেদের তিন বছরের কারাদণ্ড

Next Post

চলে গেলেন বিজ্ঞাপনের মডেল সাদ

Next Post
বিজ্ঞাপনের মডেল সাদ, ছোট ছেলে, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চলে গেলেন বিজ্ঞাপনের মডেল সাদ

ফেডারেশন সভাপতি বিশ্বকাপজয়ী খেলোয়াড়ের সঙ্গে চুমু খাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপজয়ীর ঠোঁটে চুমু দিয়ে বসলেন ফেডারেশন সভাপতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT