চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারে ‘মোখা’র তাণ্ডবে শতাধিক প্রাণহানির আশঙ্কা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:50 পূর্বাহ্ন 17, মে 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
প্রাকৃতিক দুর্যোগের ফলে গাছপালা ও স্থাপনা ধ্বংসপ্রাপ্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মোখা’ আঘাত হানার পর শতাধিক প্রাণহানির আশঙ্কা করছে বিশেষজ্ঞরা। ঘরবাড়ি ধসে পড়েছে, টেলিফোনের খুঁটি ও গাছ উপড়ে পড়াসহ বিভিন্ন জায়গার যোগাযোগ লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। বাস্তুচ্যুত হয়েছে কয়েক হাজার মানুষ। রবিবার ঘূর্ণিঝড় মোখা মিয়ানমারের উপকূলের স্থলভাগে আঘাত হানার পর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার ১৬ মে স্থানীয় একটি সাহায্যকারী সংস্থা ও একজন রোহিঙ্গা অধিকারকর্মীর বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

দেশটির সামরিক জান্তার মায়াওয়াদ্দি টিভি ঘূর্ণিঝড়ে ৩ জন নিহত ও ১৩ জনের আহত হবার খবর প্রচার করেছে। তবে, জান্তা বিরোধীরা বলছে, ঘূর্ণিঝড়ে অন্তত ৪০০ জন নিহত হয়েছে এবং বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।

প্রচণ্ড শক্তি নিয়ে গত রোববার ১৪ মে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল কক্সবাজার, সেন্টমার্টিন ও মিয়ানমারের রাখাইন রাজ্যে আঘাত হানে মোখা। সোমবার এ ব্যাপারে এক বিবৃতিতে ইউএসওসিএইচএ বলেছে, ‘প্রাথমিক তথ্য দেখাচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ বিশাল। এছাড়া গৃহযুদ্ধের কারণে যেসব মানুষ বাস্তুহারা হয়েছেন তাদের আরও বেশি সাহায্যের প্রয়োজন হবে।’

ঘূর্ণিঝড়টি যে পথে গিয়েছে সে পথে প্রায় ২ লাখ মানুষের বসবাস ছিল। যার মধ্যে রয়েছেন রাখাইনের রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষও। ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনী দমন-পীড়ন শুরু করলে অনেকে বাংলাদেশে পালিয়ে আসেন। আবার অনেকে রাখাইনেই থেকে যান। যারা রাখাইনে ছিলেন তাদেরও বেশিরভাগ এখন আশ্রয় কেন্দ্রে বসবাস করেন।

স্থানিয়রা জানায়, রোহিঙ্গাদের অনেক মৃতদেহ ইতিমধ্যেই ধর্মীয় রীতিনীতি অনুসারে দাফন করা হয়েছে।

Tags: ঘূর্ণিঝড় মোখামিয়ানমার
Previous Post

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত

Next Post

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রেমিক যুগলের আত্মহত্যা

Next Post
জনগণ ট্রেনের পাশে দাঁড়িয়ে, অনেক মানুষ রেললাইনের দিকে তাকিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রেমিক যুগলের আত্মহত্যা

পাকিস্তানের সাবেক মন্ত্রী আদালতে হাজির, গ্রেপ্তার এড়াতে ছুটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রেপ্তারের ভয়ে আদালতে ছুটলেন পাকিস্তানের সাবেক মন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT